শিরোনাম :
শাহজালাল জামেয়া ইসলামিয়ায় বার্ষিক সাংস্কৃতিক পুরস্কার বিতরণ সম্পন্ন শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে ও বাবা-মায়ের মুখ উজ্জ্বল করতে কার্যকর ভূমিকা রাখবে : কয়েস লোদী রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে দোয়া ও শিরনি বিতরণ করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সকল স্তরের নির্বাচন: সিলেটে প্রতিমন্ত্রী শাহে আলম সিলেটে শিশু ফাহিমা হত্যা: জাকিরের মৃত্যুদণ্ড, বাকি দুজনকে খালাস রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করলেন মন্ত্রী মুক্তাদির অসুস্থ ব্যবসায়ী নেতা দিলওয়ার হোসেনকে দেখতে গেলেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির গোয়াইনঘাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন, আহত যোদ্ধাদের সংবর্ধনা জুলাই গণঅভ্যুত্থান দিবসে সিলেটে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ দেশের বড় চ্যালেঞ্জ জ্বালানি, ১৭ বছরের অব্যবস্থাপনার কারণে এই অবস্থা: সিলেটে বাণিজ্যমন্ত্রী

জালালাবাদ থানা খেলাফত মজলিসে শূরার সভা অনুষ্ঠিত

রিপোর্টার নামঃ
  • রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ৯৩ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :: খেলাফত মজলিস জালালাবাদ থানা শাখার বার্ষিক মজলিসে শুরার সভা গত ৮ মার্চ বাদ জুমা অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। শাখা সভাপতি হাফিজ কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর সভাপতি হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান। বিশেষ অতিথি ছিলেন মহানগর সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আনোয়ারুল ইসলাম ও মাওলানা গোলাম রাব্বানী, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মনজুরে মাওলা, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মাসুক আহমদ।
অনুষ্ঠিত সভায় থানা শাখার বার্ষিক রিপোর্ট পেশ করেন, শাখা সেক্রেটারি ইঞ্জিনিয়ার ই এইচ শামীম। রিপোর্ট পর্যালোনায় অংশ নেন উপস্থিত সদস্যবৃন্দ। সেশনের বিদায়ী সভাপতির বক্তব্য পেশ করেন, বিগত সেশনের সভাপতি ও সুনামগঞ্জ জেলার নবমনোনিত সমাজকল্যাণ সম্পাদক মোঃ কামরুল ইসলাম।
সভার দ্বিতীয় অধিবেশন প্রধান অতিথি মহানগর সভাপতি ও নির্বাচন কমিশনার হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান ২০২৫-২৬ সেশনের জালালাবাদ থানা শাখা পুনর্গঠিত কমিটির নাম ঘোষণা করেন।
নবনির্বাচিত ও মনোনীত দায়িত্বশীলগণ হচ্ছেন সভাপতি আ খ ম লোকমান, সহ-সভাপতি মুহাম্মদ জামাল উদ্দিন, হাফিজ মাওলানা সাদিকুর রহমান, ইঞ্জিনিয়ার ই এইচ শামীম ও মাওলানা মুহাম্মদ মঈন উদ্দিন, সাধারণ সম্পাদক মুহাম্মদ নাসিমুল রিয়াজ, সহ সাধারণ সম্পাদক, ইঞ্জিনিয়ার দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক হাফিজ আনোয়ার হোসেন, বায়তুল মাল সম্পাদক মাস্টার এ কে শাহেদ, প্রশিক্ষণ সম্পাদক মওলানা ইসহাক আহমেদ, অফিস ও প্রচার সম্পাদক হাফিজ মাওলানা আব্দুল মুনিম, মহিলা সম্পাদিকা মিসেস ই এইচ শামীম, সহ-মহিলা সম্পাদিকা মিসেস জামাল উদ্দিন, সদস্য হাফিজ মাওলানা মাসুম আহমদ ও মাওলানা কাবুল আহমদ রুম্মান। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain