শিরোনাম :
পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে সিলেটকে আকর্ষণীয় পর্যটন হিসেবে গড়ে তোলা সম্ভব: কয়েস লোদী ভারতে অনুপ্রবেশকালে সুনামগঞ্জে নির্বাচন অফিসের কর্মচারী আটক জাকির হোসেন মজুমদারের মাগফিরাত কামনায় সিলেট মহানগর বিএনপির দোয়া মাহফিল জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত অযৌক্তিক ও গণবিরোধী: বাসদ ৬ মাসে ৩ বার জ্বালানি তেলের দাম বৃদ্ধি সরকারের গণবিরোধী সিদ্ধান্ত-মুহাম্মদ ফখরুল ইসলাম গোয়াইনঘাটে পরিত্যক্ত মর্টার শেল, সেনাবাহিনীর হাতে ধ্বংস সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটিতে দায়িত্বে পেল কারা অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার : স্বরাষ্ট্রমন্ত্রী ‎​সিলেট বিভাগ গণদাবী পরিষদের যুক্তরাজ্য শাখার সহ- সভাপতি ডা. সৈয়দ মাশুক আহমেদকে সংবর্ধনা সিলেটে ২ দিনে ছাত্রলীগের ৯ নেতাকর্মী আটক

ইফতার মাহফিলে এসএমপি কমিশনার রেজাউল করিম

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ১০১ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :: সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার মো. রেজাউল করিম বলেছেন, স্বাস্থ্য সেবাকে জনমুখী, সহজলভ্য ও সার্বজনীন করতে আল-আমিন এসোসিয়েটস পিএলসি প্রতিষ্ঠান সিলেট সেন্ট্রাল ডেন্টাল কলেজ, জেনারেল হাসপাতাল ও আল-আমিন নার্সি কলেজ অসাধারণ ভূমিকা রেখে যাচ্ছে। চিকিৎসা পেশা একটি মানবিক ও মহত পেশা। এই পেশার মাধ্যমে নিয়োজিত হয়ে চিকিৎসকরা সমাজের স্বাস্থ্য সেবার উন্নয়ন করে যাচ্ছেন। তাছাড়া তরুণদের কাছে জনপ্রিয় কারণ এই পেশার মাধ্যমে মানুষের সেবা করা যায়। বাংলাদেশের স্বাস্থ্য সেবায় যুগ যুগ ধরে চিকিৎসকরা অবদান রেখে যাচ্ছেন।

তিনি গতকাল নগরীর উপশহরস্থ আল-আমিন এসোসিয়েটস পিএলসি’র উদ্যোগে সিলেট সেন্ট্রাল ডেন্টাল কলেজের হল রুমে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

ইফতার ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. জিয়াউর রহমান চৌধুরী, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডিন ডা. নাজমুল ইসলাম। শুরুতে কোম্পানীর পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন আল-আমিন এসোসিয়েটস পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক সিসিকের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী। দোয়া পরিচালনা করেন আল-আমিন এসোসিয়েটস পিএলসি’র চেয়ারম্যান অধ্যাপক ডা. এম এ ওয়াহিদ।

আরো উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. রুহুল আমিন, কলেজের পরিচালক (অর্থ) ডা. সোলেমান আহমদ, ডা. মোস্তফা শাহ জামান চৌধুরী বাহার, ডা. সুলেমান হোসেন, কলেজের একাডেমিক কো অর্ডিনেটর মানজুদা আক্তার জাকারিয়া নিপা, ডা. শুয়েব আহমদ, ডা. আব্দুল মোমিন, সাবেক কাউন্সিলর সৈয়দ মিসবাহ উদ্দিন, চন্দন দাস, রফিকুল ইসলাম রফিক, এম এ কাইয়ুম, আব্দুল রহিম, মঞ্জুরুল আহমদ, ডা. মোয়ামিন, ডা. শফিকুর রহমান তালুকদার প্রমুখ।-বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain