শিরোনাম :
পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে সিলেটকে আকর্ষণীয় পর্যটন হিসেবে গড়ে তোলা সম্ভব: কয়েস লোদী ভারতে অনুপ্রবেশকালে সুনামগঞ্জে নির্বাচন অফিসের কর্মচারী আটক জাকির হোসেন মজুমদারের মাগফিরাত কামনায় সিলেট মহানগর বিএনপির দোয়া মাহফিল জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত অযৌক্তিক ও গণবিরোধী: বাসদ ৬ মাসে ৩ বার জ্বালানি তেলের দাম বৃদ্ধি সরকারের গণবিরোধী সিদ্ধান্ত-মুহাম্মদ ফখরুল ইসলাম গোয়াইনঘাটে পরিত্যক্ত মর্টার শেল, সেনাবাহিনীর হাতে ধ্বংস সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটিতে দায়িত্বে পেল কারা অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার : স্বরাষ্ট্রমন্ত্রী ‎​সিলেট বিভাগ গণদাবী পরিষদের যুক্তরাজ্য শাখার সহ- সভাপতি ডা. সৈয়দ মাশুক আহমেদকে সংবর্ধনা সিলেটে ২ দিনে ছাত্রলীগের ৯ নেতাকর্মী আটক

মানুষের অধিকার আদায়ের লড়াইকে বিভ্রান্ত করার অপচেষ্টা চলছে: ইমদাদ চৌধুরী

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ১০২ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :: সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেছেন, বাংলাদেশের মানুষ বহু বছর নিজেরা ভোট দিয়ে সরকার কায়েম করতে পারেনি। এখন তারা সে অধিকার চায়। এ অধিকার আদায়ের লড়াইকে নানাভাবে বিকৃত ও বিভ্রান্ত করার অপচেষ্টা চলছে।

তিনি বলেন, বিগত দিনে আমরা দুটি বিষয়ে আন্দোলন করেছিলাম। একটি ফ্যাসিস্টের পতন এবং আরেকটি হচ্ছে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রাম। ফ্যাসিস্টের বিরুদ্ধে সংগ্রাম করে আমরা বিজয় অর্জন করেছি। সেটার জন্য শোকর আদায় করছি। কিন্তু আরেকটা অংশ আমরা অর্জন করতে চাই। সেটা হচ্ছে গণতন্ত্র।

তিনি মঙ্গলবার (১১ মার্চ) ছাত্র-জনতার আন্দোলনে হবিগঞ্জে নিহত সিলেট নগরীর ৩৯নং ওয়ার্ডের ধনপুর গুচ্ছগ্রামের মুস্তাক আহমদের পরিবারের কাছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় উপহার সামগ্রী প্রদান কালে উপরোক্ত কথাগুলো বলেন।

এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম, সহ- সভাপতি এনাম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহমদ, ৩৯নং ওয়ার্ড বিএনপির আহবায়ক আলী আহমদ, সদস্য ফরিদ আহমদ, আব্দুল মুমিন, স্বেচ্ছাসেবক দল নেতা অলিউর রহমান, ৩৯ নং ওয়ার্ড যুবদল নেতা আব্দুর রকিব, জালালাবাদ থানা যুবদল নেতা জিতু হাসান, বাদশা মিয়া, কয়েস আহমদ, যুবদল নেতা মাসুম আহমদ খালেদ, ইমরান আহমদ, স্বেচ্ছাসেবক দল নেতা জুম্মান আহমদ প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain