শিরোনাম :
আটক অবস্থায় কাউকে নির্যাতনের অধিকার পুলিশের নেই ওসমানী মেডিকেলে দুই সাংবাদিকের উপর হামলায় গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের নিন্দা শ্রীমঙ্গলে সাবানা বেগম হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, দুইজনের বিভিন্ন মেয়াদে সাজা সিলেটে রায়হান হত্যা: এসআই আকবরের মৃত্যুদন্ড, দুজনের যাবজ্জীবন, ৩ জনের ৭ বছরের জেল বাজুস সিলেট জেলা শাখার নবনির্বাচিত কমিটির দায়িত্ব হস্তান্তর সম্পন্ন সিলেটে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ২ কর্মী আটক তামাবিল দিয়ে ভারতে পাঠানো হলো এয়ার অ্যাম্বুলেন্সে নিহত নারীর মরদেহ গোয়াইনঘাট প্রেসক্লাব সম্পাদক কে.এম. লিমনকে গ্রাম পুলিশের সংবর্ধনা সিলেটে চারলেন হবে এয়ারপোর্ট রোড, চা-বাগানের ভেতর দিয়ে হবে নতুন সড়ক-বাণিজ্যমন্ত্রী সাংবাদিক মোজাম্মেল হকের পিতা আব্দুল মানিক আর নেই

সিলেট জাফলংয়ে ৬শ ২০ পিস ইয়াবা সহ আটক দুই

রিপোর্টার নামঃ
  • বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ১৫১ বার পড়া হয়েছে

গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলংয়ে থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ৬২০ পিস ইয়াবাসহ দুই ব্যাক্তিকে আটক করা হয়েছে।বুধবার (১২ মার্চ) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব জাফলং ইউনিয়নের নলজুরী আশ্রয়ন প্রকল্পের একটি বসতঘর থেকে তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিদয় হলেন, উপজেলার নলজুরী আশ্রয়ন কেন্দ্রের মৃত রজব আলীর ছেলে সাহাব উদ্দিন (৫৫)। এবং একই গ্রামের মু্ছা মিয়ার ছেলে জহির উদ্দিন (৫৩),
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে গোয়াইনঘাট থানা পুলিশের এসআই ও পূর্ব জাফলং ইউনিয়নের বিট অফিসার ওবায়দুল্লাহ এর নেতৃত্বে ও সঙ্গীয় ফোর্সসহ নলজুরী আশ্রয়ন প্রকল্প এলাকায় অভিযান চালিয়ে ৬২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাঁদের আটত করেন।
আটক ব্যাক্তিদয় ইয়াবা ব্যবসায়ী বলে জানিয়েছে থানা পুলিশ। ইয়াবাসহ দুই ব্যক্তি আটকের সত্যতা নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমদ জানান, ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে মামলা দায়ের করে জেলহাজতে পাঠানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain