শিরোনাম :
মানুষের সেবা করেই মন জয় করতে চাই: এমপি সৈয়দ মো. ফয়সল কাদার ফাঁদে জাফলং সংযোগপথ, শিক্ষা ও জনজীবনে চরম দুর্ভোগ সিলেট জেলা ও মহানগর ১১ দলীয় ঐক্যের র‌্যালী সম্মিলিত প্রচেষ্টায় সিলেটের অসমাপ্ত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন সম্ভব: মন্ত্রী আরিফুল হক চৌধুরী সাত বছর পর ইতালি থেকে ফিরছিলেন দেশে, মাঝপথেই প্রাণ গেলো বড়লেখার ফখরুলের সিলেটে হাসপাতালে জনতার হাতে ২ নারী আটক, ৬ মাসের কারাদণ্ড গোয়াইনঘাটে ভারতীয় মদসহ আটক ১ শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে গেল শিক্ষার্থীরা, এবার নতুন ৬ দাবি ২ মাসেই উঠে গেল ৮৭ লাখ টাকার সড়ক, গোয়াইনঘাটে নিম্নমানের কাজের অভিযোগ কয়েস লোদীকে নাগরিক সংবর্ধনা শুক্রবার

গোয়াইনঘাট সীমান্তে বিজিবির অভিযানে ১২ কোটি টাকার চোরাচালান জব্দ

রিপোর্টার নামঃ
  • বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ৮৪ বার পড়া হয়েছে

গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেট ৪৮ ব্যাটেলিয়ান বিজিবির এর আওতাধীন সীমান্তবর্তী উপজেলা গোয়াইনঘাট। গোয়াইনঘাট উপজেলা বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মালামাল আটক করেছে বিজিবি। গোপন সংবাদের ভিত্তিতে সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার সীমান্তবর্তী এলাকায় উপ-অধিনায়ক, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর নেতৃত্বে বিজিবি, ম্যাজিস্ট্রেট এর সমন্বয়ে টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে বিপুল পরিমানে ভারতীয় শাড়ী, লেহেঙ্গা, থান কাপড়, বিভিন্ন প্রকার কসমেটিক্স, ট্যাং, বাসমতি চাল, জিরা, চিনি, কমলা, পোস্ত দানা, কাজুবাদাম এবং কিসমিস আটক করা হয়। আটককৃত মালামালের আনুমানিক সিজার মূল্য-১২ কোটি টাকা। ধারণা করা হচ্ছে আগামী ঈদকে সামনে রেখে এ বিপুল পরিমান অবৈধ ভারতীয় পণ্য চোরাকারবারীরা বাংলাদেশে নিয়ে এসেছে।
এব্যাপারে অধিনায়ক, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) বলেন উর্ধ্বতন সদর সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain