শিরোনাম :
পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে সিলেটকে আকর্ষণীয় পর্যটন হিসেবে গড়ে তোলা সম্ভব: কয়েস লোদী ভারতে অনুপ্রবেশকালে সুনামগঞ্জে নির্বাচন অফিসের কর্মচারী আটক জাকির হোসেন মজুমদারের মাগফিরাত কামনায় সিলেট মহানগর বিএনপির দোয়া মাহফিল জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত অযৌক্তিক ও গণবিরোধী: বাসদ ৬ মাসে ৩ বার জ্বালানি তেলের দাম বৃদ্ধি সরকারের গণবিরোধী সিদ্ধান্ত-মুহাম্মদ ফখরুল ইসলাম গোয়াইনঘাটে পরিত্যক্ত মর্টার শেল, সেনাবাহিনীর হাতে ধ্বংস সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটিতে দায়িত্বে পেল কারা অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার : স্বরাষ্ট্রমন্ত্রী ‎​সিলেট বিভাগ গণদাবী পরিষদের যুক্তরাজ্য শাখার সহ- সভাপতি ডা. সৈয়দ মাশুক আহমেদকে সংবর্ধনা সিলেটে ২ দিনে ছাত্রলীগের ৯ নেতাকর্মী আটক

রেণুপ্রভা-প্রিয়রঞ্জন ফাউন্ডেশনের বিশ্বশান্তি কামনায় মঙ্গলসূত্র পাঠ ও ধর্মসভা অনুষ্ঠিত

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ১৮১ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :: চট্টগ্রামের রাউজান উপজেলার ধূমারপাড়া আনন্দ বিহার’র বিশিষ্ট উপাসক প্রিয় রঞ্জন বড়ুয়া ও ত্বদীয় সহধর্মিণী রেণু প্রভা বড়ুয়া’র ৫ম প্রয়াণ বার্ষিকীতে তাঁদের এবং পরলোকগত জ্ঞাতিবর্গের পুণ্যস্মৃতি স্মরণ, জ্ঞাতিবর্গের মঙ্গল কামনায় পবিত্র ত্রিপিটক থেকে মঙ্গলপরিত্রাণ পাঠ ও ধর্মসভা অনুষ্ঠান শুক্রবার ১৪ মার্চ রেণুপ্রভা-প্রিয়রঞ্জন ফাউন্ডেশন কার্য়ালয় স্বপ্নীল প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন ছাদাংগরখীল পূর্বারাম বিহারের অধ্যক্ষ ভদন্ত দেববংশ থের, সভাপতিত্ব করেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু সম্মিলনীর সাধারণ সম্পাদক ভদন্ত সুমনানন্দ থের, অনুষ্ঠানের উদ্বোধন করেন ধূমারপাড়া আনন্দ বিহারের অধ্যক্ষ ভদন্ত জ্ঞানেন্দ্রিয় ভিক্ষু। সদ্ধধর্মদেশক ছিলেন ভদন্ত মহানাম ভিক্ষু, ভদন্ত প্রজ্ঞাতিষ্য ভিক্ষু। পঞ্চশীল প্রার্থনা করেন মিলন কান্তি বড়ুয়া, স্বাগত ভাষন প্রদান করেন লায়ন উজ্জ্বল কান্তি বড়ুয়া, শুভেচ্ছা বক্তব্য রাখেন কাজল কান্তি বড়ুয়া, কনক বড়ুয়া, ধন্যবাদ জ্ঞাপন করেন উচ্ছ্বাস বড়ুয়া, অনিক বড়ুয়া। অনুষ্ঠানে রেণুপ্রভা-প্রিয়রঞ্জন ফাউন্ডেশনের কল্যাণমিত্র ও প্রমূখ জ্ঞাতিবর্গ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain