শিরোনাম :
পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে সিলেটকে আকর্ষণীয় পর্যটন হিসেবে গড়ে তোলা সম্ভব: কয়েস লোদী ভারতে অনুপ্রবেশকালে সুনামগঞ্জে নির্বাচন অফিসের কর্মচারী আটক জাকির হোসেন মজুমদারের মাগফিরাত কামনায় সিলেট মহানগর বিএনপির দোয়া মাহফিল জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত অযৌক্তিক ও গণবিরোধী: বাসদ ৬ মাসে ৩ বার জ্বালানি তেলের দাম বৃদ্ধি সরকারের গণবিরোধী সিদ্ধান্ত-মুহাম্মদ ফখরুল ইসলাম গোয়াইনঘাটে পরিত্যক্ত মর্টার শেল, সেনাবাহিনীর হাতে ধ্বংস সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটিতে দায়িত্বে পেল কারা অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার : স্বরাষ্ট্রমন্ত্রী ‎​সিলেট বিভাগ গণদাবী পরিষদের যুক্তরাজ্য শাখার সহ- সভাপতি ডা. সৈয়দ মাশুক আহমেদকে সংবর্ধনা সিলেটে ২ দিনে ছাত্রলীগের ৯ নেতাকর্মী আটক

সিলেট নগরীতে বন্ধু মহলের পক্ষ থেকে ইফতার বিতরণে- কয়েস লোদী

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ১১৭ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :: সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, আমাদের সমাজে অনেক অসহায় ও দুস্থ মানুষ রয়েছে যারা পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছে। এসব অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। তিনি বলেন, ইফতার বিতরণ শুধু দান নয়, বরং এটি মানবতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত। বন্ধু মহলের বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমের উদ্যোগুলো সত্যিই প্রশংসনীয়। যা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক ভূমিকা রাখবে। আমরা সবাই মিলে যদি এভাবে গরিব ও অসহায় মানুষের পাশে দাড়াই তাহলে তারা সামান্যও হলেও উপকৃত হবে। তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর দেশনায়ক তারেক রহমানের নির্দেশে রমজানের শুরু থেকে বিএনপির নেতাকর্মীরা সমাজের গরিব অসহায় মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে।
শুক্রবার (১৪ মার্চ) পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে বন্ধু মহলের পক্ষ থেকে প্রায় দুইশতাধিক রোজাদারদের মাঝে ইফতার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
অন্যান্যের মধ্যে বক্তব্য উপস্থিত ছিলেন, সিলেট মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক মো. উসমান গণি জানু, ব্যাংকার রাজু আহমদ, রহিম আহমদ। সার্বিক সহযোগীতায় ছিলেন, বন্ধু মহলের সদস্য মোমিন, জিবান, জহুর, আনোয়ার, মান্না, রবিউল, মাহমুদ, মুরাদ, রুবেল, রাব্বি, ইব্রাহিম, আবীর, সুমন, সুজন, রনি, হাবিব, অপু, রাহিম, সুজন, জুয়েল, রাজ্জাক, ফয়সল, ওয়াদুদ, বক্কর, জালাল, রাজিব। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain