শিরোনাম :
মানুষের সেবা করেই মন জয় করতে চাই: এমপি সৈয়দ মো. ফয়সল কাদার ফাঁদে জাফলং সংযোগপথ, শিক্ষা ও জনজীবনে চরম দুর্ভোগ সিলেট জেলা ও মহানগর ১১ দলীয় ঐক্যের র‌্যালী সম্মিলিত প্রচেষ্টায় সিলেটের অসমাপ্ত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন সম্ভব: মন্ত্রী আরিফুল হক চৌধুরী সাত বছর পর ইতালি থেকে ফিরছিলেন দেশে, মাঝপথেই প্রাণ গেলো বড়লেখার ফখরুলের সিলেটে হাসপাতালে জনতার হাতে ২ নারী আটক, ৬ মাসের কারাদণ্ড গোয়াইনঘাটে ভারতীয় মদসহ আটক ১ শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে গেল শিক্ষার্থীরা, এবার নতুন ৬ দাবি ২ মাসেই উঠে গেল ৮৭ লাখ টাকার সড়ক, গোয়াইনঘাটে নিম্নমানের কাজের অভিযোগ কয়েস লোদীকে নাগরিক সংবর্ধনা শুক্রবার

গ্রামবাসীকে ১০ লাখ টাকা অর্থ সহায়তা দিলেন হামজা

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ৯৯ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::  হবিগঞ্জের বাহুবলের নিজ গ্রাম স্নানঘাটের কিছু লোকের মাঝে অর্থ সহায়তা দিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের হয়ে অভিষেকের অপেক্ষায় থাকা ইংলিশ লিগের ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী।

মঙ্গলবার বিকেলে তিনি এলাকার দেড় শতাধিক মানুষের মধ্যে প্রায় ১০ লাখ টাকা বিতরণ করেন। এ সময় হামজার বাবা দেওয়ান মুর্শেদ চৌধুরীসহ পরিবারের অন্যরা উপস্থিত ছিলেন।

হামজা নিজ অর্থায়নে গ্রামে এতিমখানা ও মাদ্রাসা নির্মাণ করেছেন। বিনামূল্যে সেখানে এতিম শিক্ষার্থীদের পড়া-শোনার সুযোগে করে দিয়েছেন। এদিন বিকেলে মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের সঙ্গে দেখা করেন তিনি।

হামজার বাবা মুর্শেদ চৌধুরী জানান, প্রতি বছরই হামজা গ্রামের অসহায়দের জন্য অর্থ সহায়তা পাঠায়। মসজিদ, মাদ্রাসা ও দরিদ্রদের সহায়তা করতে পছন্দ করে হামজা। নিজ অর্থায়নে মাদ্রাসা ও এতিম খানা পরিচালনা করছে সে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain