শিরোনাম :
রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে দোয়া ও শিরনি বিতরণ করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সকল স্তরের নির্বাচন: সিলেটে প্রতিমন্ত্রী শাহে আলম সিলেটে শিশু ফাহিমা হত্যা: জাকিরের মৃত্যুদণ্ড, বাকি দুজনকে খালাস রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করলেন মন্ত্রী মুক্তাদির অসুস্থ ব্যবসায়ী নেতা দিলওয়ার হোসেনকে দেখতে গেলেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির গোয়াইনঘাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন, আহত যোদ্ধাদের সংবর্ধনা জুলাই গণঅভ্যুত্থান দিবসে সিলেটে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ দেশের বড় চ্যালেঞ্জ জ্বালানি, ১৭ বছরের অব্যবস্থাপনার কারণে এই অবস্থা: সিলেটে বাণিজ্যমন্ত্রী সিলেটে ডিবি পুলিশ পরিচয়ে কিশোরকে অপহরণের চেষ্টা, জনতার হাতে ধরা গোয়াইনঘাটে অবৈধ পাথর উত্তোলনের অভিযোগে টাস্কফোর্সের অভিযান, আটক ৮

বিএনপি জনগণের আকাঙ্খা পূরণের জন্য নির্বাচন চায়: কয়েস লোদী

রিপোর্টার নামঃ
  • শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ৯০ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিসিকের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, সরকার বা বিরোধী দল যে অবস্থানেই থাকুক না কেন বিএনপি জনকল্যাণে কাজ করে যাবে। বিএনপি শুধু বিএনপির জন্য চায় না। বিএনপি নির্বাচন চায় জনগণের আকাঙ্খা পূরণের জন্য। দেশ এবং জাতির জন্যই নির্বাচন দরকার। বিএনপি সব সময় জনগণের পাশে ছিল, আছে থাকবে ইনশাল্লাহ।
তিনি শনিবার (২২ মার্চ) মাহে রমজান উপলক্ষে নগরীর লোহাপাড়াস্থ কার্যালয়ে মীর হ্যাল্পিং হ্যান্ড ইউকের খাদ্য সামগ্রী বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
খাদ্য সামগ্রী বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সহ-সভাপতি সাদিকুর রহমান সাদিক, বিমান বন্দর থানা বিএনপির আহবায়ক আব্দুল কাদির সমসু।
জুবায়ের আহমদ চৌধুরী সুমনের সভাপতিত্বে ও আবুল কাহের সাদির পরিচালনায় আরোও উপস্থিত ছিলেন এহিয়া খান মুমিন, মুস্তাকিম চৌধুরী অনি, নুরুল ইসলাম সাজওয়ান, বুরহান উদ্দিন, তারেক রাজ, রেজওয়ান বেগ, মো আয়াজ, কামাল আহমদ, মীর আবুল হাসান ফরহান, রুহুল খান মুন্না, দেলওয়ার, জসিম আহমদ, জুম্মান খান রাজু প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain