শিরোনাম :
কুলাউড়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু সিলেট শাহজালাল মাজার পরিচালনা ও আয়-ব্যয়ের হিসাব রাখতে ৩ পদে নিয়োগে বিজ্ঞপ্তি সিলেট নগরীর যানজট নিরসন ও হকার সমস্যা সমাধানে প্রস্তাবিত স্থান পরিদর্শন জিডিএফ ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের বিদায়ী সাক্ষাৎ সাইবার সুরক্ষা আইনের মাধ্যমে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে চাই : স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাটে মুক্তিযুদ্ধের প্রজন্মের কমিটি গঠন আহ্বায়ক কামরুল, সদস্য সচিব মাহমুদুল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে আন্দোলনের মুখে টানা ২৪ ঘন্টা ধরে অবরুদ্ধ অধ্যক্ষ- শিক্ষক দুস্কিতে সিসি ঢালাই রাস্তা উদ্ভোধন ও লাল সবুজ সমাজ কল্যাণ সংস্থার কার্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন যান্ত্রিক ত্রুটিতে বন্ধ কুমারগাঁও বিদ্যুৎকেন্দ্র, সিলেটে অসহনীয় লোডশেডিং

জাফলংয়ে টাস্কফোর্সের অভিযান: ১টি এক্সেভেটর জব্দসহ ৪টি এক্সেভেটর ২০টি শেলু মেশিন ধ্বংস

রিপোর্টার নামঃ
  • সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ১২৭ বার পড়া হয়েছে

গোয়াইনঘাট প্রতিনিধি ::দূর্গেশ সরকার বাপ্পী গোয়াইনঘাট :: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের পরিবেশ সংকটাপন্ন এলাকা (ইসিএ) থেকে রাতের আধারে অবৈধভাবে যন্ত্র দানব দিয়ে পাথর উত্তোলনের দায়ে টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়েছে।

সোমবার (২৪ এ মার্চ) সকাল থেকে জাফলংয়ের জুমপাড় এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

গোয়াইনঘাটের সহকারি কমিশনার (ভূমি) মো. সাইদুল ইসলামের নেতৃত্বে জাফলংয়ের জুমপাড় এলাকায় এ অভিযান চলে। অভিযানে অবৈধভাবে পাহাড় ও ফসলি জমি কেটে পাথর উত্তোলনের দায়ে ৪ টি এক্সেভেটরসহ ২০টি শেলু মেশিন ধ্বংস করাসহ ১টি এক্সেভেটর জব্দ করা হয়।

এ সময় পরিবেশ অধিদপ্তর সিলেটের সহকারি পরিচালক মো. বদরুল হুদাসহ পুলিশ ও র‍্যাবের সদস্যরা অভিযানে অংশ নেন।

অভিযানে নেতৃত্ব দেওয়া গোয়াইনঘাটের সহকারি কমিশনার (ভূমি) মো. সাইদুল ইসলাম জানান, জাফলংয়ের ইসিএ জোন এর জুমপাড় এলাকায় অবৈধভাবে যন্ত্রদানব দ্বারা পাথর উত্তোলন করা হচ্ছে, এমন সংবাদ পেয়ে টাস্কফোর্স গঠন করে অভিযান চালানো হয়েছে। অভিযানে বেঁরিবাধ রক্ষায় বল্লাঘাট থেকে শুরু করে অনেকগুলো গর্তের পাথর তোলার ৪ টি এক্সেভেটরসহ ২০টি শেলু মেশিন ধ্বংস করাসহ একটি এক্সেভেটর জব্দ করা হয়। এ সময় গর্তের মালিকদের পাথর উত্তোলন বন্ধ করাসহ বিভিন্ন বিষয়ে সতর্ক করা হয়।

অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন বন্ধে অংশীজনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain