শিরোনাম :
সিলেটে নাইট গার্ডের মরদেহ উদ্ধার, ১৩ শ্রমিক আটক মৌলভীবাজার সীমান্তে যে কারণে মোতায়েন১২ প্লাটুন বিজিবি মালনীছড়া চা বাগানে এসডিএম জগিং ক্লাবের আর্থিক সহায়তা উৎসব মুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব নিশ্চিতে কাজ করবে সিলেট আনসার ও ভিডিপি সুনামগঞ্জে বৃদ্ধ মাকে কুপিয়ে হত্যা, ছেলে আটক সিলেটে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে বিএনপির ৭,৮,৯,৩৭,৩৮ ও ৩৯নং ওয়ার্ডের তদারকি কমিটি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত সিলেটে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে বিএনপির ৭ ‘তদারকি কমিটি’ জুড়ীতে ছাত্রলীগের মিছিলের পর সাবেক উপজেলা চেয়ারম্যান কিশোর রায় গ্রেপ্তার সড়ক দুর্ঘটনা রোধে সিসিক প্রশাসকের সাথে নিসচা সিলেট মহানগরের মতবিনিময় সম্প্রীতির উৎসবে মানবিকতার ছোঁয়া, সিলেটে ৫০০ পরিবারের পাশে আজিজ খান সজিব

লন্ডন প্রবাসীদের অর্থায়নে ২০-৩০ রমজান পর্যন্ত ফ্রি সাহরি ও ইফতার আয়োজন

রিপোর্টার নামঃ
  • সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ১৭৯ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :: লন্ডন প্রবাসী আলহাজ্ব ফয়জুল ইসলাম ও আলহাজ্ব মাওলানা আখতার আহমদ ও মোছা: জোৎস্না বেগম-এর অর্থায়নে পবিত্র রমজানের ২০ থেকে ৩০ তারিখ পর্যন্ত ফ্রি সাহরী ও ইফতার আয়োজন করা হয়েছে। সোমবার দুপুরে নগরীর বিভিন্ন পয়েন্টে পথ শিশুদের মাঝে সাহরি ও ইফতার বিতরণ করেন।

এই মহতী উদ্যোগের সার্বিক সহযোগিতায় ছিলেন হাফেজ ইমরান আহমদ দিলোয়ার ও মাওলানা আবু সুফিয়ান। আয়োজনে কোরআন তেলাওয়াত করেন হাফিজ কাওছার আহমদ শাহিন।বিশেষ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুহতামিম মাওলানা সিরাজুল ইসলাম, এবং অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা ইদ্রিস খান (পর্তুগাল প্রবাসী)।

স্বাগত বক্তব্য রাখেন, মুফতি রাজু বিন মনির, হাফিজ রেজওয়ান হোসাইন, ডা. হাফিজ মুহিবুর রহমান, আলী ইমরান খান, হাফিজ সুফিয়ান আহমদ।

মওলানা আবু সুফিয়ান বলেন, সমাজের দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করেছেন মওলানা আবু সুফিয়ান। তিনি বলেন, “আমরা সব সময় চেষ্টা করবো, যাতে আমাদের আশপাশের অসহায় ও দরিদ্র মানুষের পাশে থাকতে পারি। তাদের দুঃখ-কষ্ট লাঘবে আমাদের যা করার, আমরা তা করবো।

তিনি আরও বলেন, এই মানুষগুলো আমাদের কাছের মানুষ। তাদের জন্য কিছু করতে পারলে আমরা তৃপ্তি পাই। সমাজের সকল বিত্তবানকেও এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি, যেন আমরা সবাই মিলে মানবতার সেবা করতে পারি।

এ আয়োজনকে ঘিরে ধর্মপ্রাণ মুসল্লিদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। আয়োজকরা জানিয়েছেন, ভবিষ্যতেও এমন জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain