শিরোনাম :
সিলেট থেকে সড়কপথে হবিগঞ্জ যাবেন বাণিজ্যমন্ত্রী,৬ লেনে উন্নীতের কাজ পরিদর্শন করবেন সিলেট মহানগর ১নং ওয়ার্ডে জামায়াতের গণসংযোগ ও পথসভা দূষণমুক্ত নগর গড়ার কাজে শিক্ষার্থীদের সামিল হতে বললেন সিসিক প্রশাসক সিলেটের এয়ারপোর্ট থেকে ইয়াবাসহ মা-ছেলে আটক সিলেটের সাংবাদিক তুহিনুল হক তুহিন আর নেই কুলাউড়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু সিলেট শাহজালাল মাজার পরিচালনা ও আয়-ব্যয়ের হিসাব রাখতে ৩ পদে নিয়োগে বিজ্ঞপ্তি সিলেট নগরীর যানজট নিরসন ও হকার সমস্যা সমাধানে প্রস্তাবিত স্থান পরিদর্শন জিডিএফ ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের বিদায়ী সাক্ষাৎ

সাহরি আয়োজন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রিপোর্টার নামঃ
  • সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ১৪০ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :: হাফিজ ইমরান আহমদ দিলোয়ার ও মাওলানা সুফিয়ান আহমদ-এর পরিবারের পক্ষ থেকে তাঁদের প্রয়াত আত্মীয়-স্বজনের রুহের মাগফিরাত কামনায় এক বিশেষ সাহরি আয়োজন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাফিজ ইমরান আহমদ দিলোয়ার। পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে আয়োজনের সূচনা করেন ক্বারী আমানাতুল্লাহ আল হেলাল। এরপর স্বাগত বক্তব্য প্রদান করেন মুফতি রফি বীন মুনির।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কোরআন শিক্ষা পরিষদের মুহতামিম মাওলানা সিরাজুল ইসলাম। তিনি ইসলামের আলোকে দোয়ার গুরুত্ব ও ফজিলত নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন এবং উপস্থিত সকলের উদ্দেশে বিশেষ দোয়া পরিচালনা করেন।

সভাপতির বক্তব্যে হাফিজ ইমরান আহমদ দিলোয়ার বলেন, এই মহতী আয়োজনের মূল উদ্দেশ্য হলো আমাদের প্রিয়জনদের জন্য দোয়া করা এবং রমজানের পবিত্রতা ও ফজিলত সম্পর্কে সবার মাঝে সচেতনতা তৈরি করা। আল্লাহ যেন আমাদের দোয়া কবুল করেন এবং সবাইকে রমজানের পূর্ণ বরকত দান করেন।

এতে আরও উপস্থিত ছিলেন লার্নিং ভিলেজ স্কুলের ইসলামিক টিচার কাওছার আহমদ শাহিন ও ডা. হাফিজ মুহিবুর রহমান।

এই মহতী আয়োজনে উপস্থিত সবাই আন্তরিকতার সাথে মরহুমদের আত্মার মাগফিরাত কামনা করেন। পাশাপাশি রমজানের বিশেষ গুরুত্ব ও তাৎপর্য নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা প্রদান করা হয়।

আল্লাহ আমাদের সকলের দোয়া কবুল করুন এবং রমজানের বরকতে আমাদের জীবনকে পরিপূর্ণ করুন। আমিন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain