শিরোনাম :
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জালালাবাদ থানাধীন সকল পুজামন্ডপের প্রতিনিধিদের সাথে মতবিনিমিয় সভা অনুষ্ঠিত গোয়াইনঘাটে ৪ লিস্টার মেশিন ধ্বংস, ডুবিয়ে দেওয়া হলো বালুভর্তি বাল্কহেড: সাড়ে ৩ লাখ টাকা জরিমানা আদায় জালালাবাদ ইউনিয়নের আলিনগর- পালপুর মাদ্রাসা মাঠে চেয়ারম্যান পদপ্রার্থী জৈনুদ্দিনের মতবিনিম্ন সভা সিলেট-তামাবিল সড়ক: পৃথক দুর্ঘটনায় নারী-শিশুসহ নিহত ৩ সিলেটে হৃদয় হত্যা: নরসিংদী থেকে প্রধান ৩ আসামি গ্রেপ্তার সিলেট মহানগর ও জেলা যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে মদিনা মার্কেটে আনন্দ মিছিল বড়লেখায় সড়কের সৌরবাতি দীর্ঘদিন ধরে অকেজো- ভোগান্তিতে পথচারী সিলেটে নাইট গার্ডের মরদেহ উদ্ধার, ১৩ শ্রমিক আটক মৌলভীবাজার সীমান্তে যে কারণে মোতায়েন১২ প্লাটুন বিজিবি মালনীছড়া চা বাগানে এসডিএম জগিং ক্লাবের আর্থিক সহায়তা

সিলেটে সিগারেটের ধোঁয়া ছাড়া নিয়ে রোগী ও নার্সদের ওপর হামলা-আটত-৩

রিপোর্টার নামঃ
  • সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ৩৬৪ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :: সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি ও ক্যাজুয়ালটি বিভাগে চিকিৎসাধীন রোগী ও নার্সদের ওপর হামলার ঘটনা ঘটেছে। সোমবার (২৪ মার্চ) রাতে এ ঘটনা ঘটে। হামলায় আহত হন আটজন। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট নগরীর চৌহাট্টা এলাকায় ইফতারের পর সিগারেটের ধোঁয়া ছাড়াকে কেন্দ্র করে পথচারীদের মধ্যে দুই পক্ষের মধ‍্যে বাদানুবাদ হয়। একপর্যায়ে সংঘর্ষ বাধলে চারজন আহত হন। তারা আরও জানান, হামলায় আহত ব্যক্তিরা ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসার কিছুক্ষণ পরই অন‍্যপক্ষ হাসপাতালে এসে আহতদের ওপর আবার হামলা করেন। বাধা দিতে গেলে একপর্যায়ে তারা হাসপাতালে চিকিৎসাধীন রোগী, নার্স ও ব্রাদারদের ওপর হামলা চালান। এতে আহত হন আটজন।

ওসমানী হাসপাতাল পুলিশের কনস্টেবল বলরাম বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ও আনসার সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নার্স ও ব্রাদারদের উদ্ধার করে এবং তিনজনকে আটক করে। আটককৃতরা হলেন, গিয়াস উদ্দিন (৩৫), মুসলিম উদ্দিন (৩৩) ও আব্দুর রহিম (২২)।

এ বিষয়ে সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ওসমানী মেডিকেলের জরুরি বিভাগে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনেন এবং তিনজনকে আটক করে পুলিশ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain