শিরোনাম :
সিলেটের এয়ারপোর্ট থেকে ইয়াবাসহ মা-ছেলে আটক সিলেটের সাংবাদিক তুহিনুল হক তুহিন আর নেই কুলাউড়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু সিলেট শাহজালাল মাজার পরিচালনা ও আয়-ব্যয়ের হিসাব রাখতে ৩ পদে নিয়োগে বিজ্ঞপ্তি সিলেট নগরীর যানজট নিরসন ও হকার সমস্যা সমাধানে প্রস্তাবিত স্থান পরিদর্শন জিডিএফ ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের বিদায়ী সাক্ষাৎ সাইবার সুরক্ষা আইনের মাধ্যমে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে চাই : স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাটে মুক্তিযুদ্ধের প্রজন্মের কমিটি গঠন আহ্বায়ক কামরুল, সদস্য সচিব মাহমুদুল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে আন্দোলনের মুখে টানা ২৪ ঘন্টা ধরে অবরুদ্ধ অধ্যক্ষ- শিক্ষক

২৭ নং ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দের ইফতার বিতরণ

রিপোর্টার নামঃ
  • সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ১৪০ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :: বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সিলেট মহানগরীর আওয়াতাধীন ২৭ নং ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দের উদ্যোগে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ ২৪ মার্চ সোমবার ২৭ নং ওয়ার্ডের গোটাটিকরে এই ইফতার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
২৭ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি জুমান আহমেদের পরিচালনায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, সিলেট মহানগর বিএনপির সাবেক স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক সেলিম রানা, নব্য ঘোষিত সিলেট মহানগরীর মোগলাবাজার থানা বিএনপির আহবায়ক আবুল হাসনাত, সদস্য সচিব জামাল আহমদ, মহানগর বিএনপি নেতা মুহিবুর রহমান মারুফ, ২৭ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আব্দুল মুমিন বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক মিনার আহমদ, আলমগীর হোসেন, সিলেট মহানগর শ্রমিকদলের যুগ্ম আহবায়ক জিলানী আহমদ, ৪২ নং ওয়ার্ড বিএনপি নেতা ফয়সল আহমদ, মোগলাবাজার থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য রুহেল আহমদ শানুর, ২৭ নং ওয়ার্র্ড স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সায়েম আহমদ, সদস্য লায়েছ আহমদসহ বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তরা বলেন, ফ্যাসিস আওয়ামীলীগের দোসররা দেশকে অস্থিতিশীল করে তুলতে বিভিন্ন পায়তারা করছে। বর্তমানে ছিনতাই, চাঁদাবাজি ও ধর্ষেণের মতো জগন্য কাজে তারা লিপ্ত রয়েছে, যা বিশ্ব দরবারে বাংলাদেশের ভাবমুর্তি নষ্ট হচ্ছে। তাই, দেশ ও দেশের মানুষের প্রয়োজনে দ্রুত একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন করা। তারা বলেন, দেশের মানুষ তাকিয়ে নির্বাচনের দিকে। তাই, বর্তমান সরকারকে দ্রুত নির্বাচন দিতে আহবান জানান।
ক্বারী মৌলানা রফিকুল ইসলামের পরিচালনায় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। পরে তিন শতাধিক মানুষের মাঝে ইফতারি বিতরণ করা হয়।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain