শিরোনাম :
রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে দোয়া ও শিরনি বিতরণ করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সকল স্তরের নির্বাচন: সিলেটে প্রতিমন্ত্রী শাহে আলম সিলেটে শিশু ফাহিমা হত্যা: জাকিরের মৃত্যুদণ্ড, বাকি দুজনকে খালাস রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করলেন মন্ত্রী মুক্তাদির অসুস্থ ব্যবসায়ী নেতা দিলওয়ার হোসেনকে দেখতে গেলেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির গোয়াইনঘাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন, আহত যোদ্ধাদের সংবর্ধনা জুলাই গণঅভ্যুত্থান দিবসে সিলেটে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ দেশের বড় চ্যালেঞ্জ জ্বালানি, ১৭ বছরের অব্যবস্থাপনার কারণে এই অবস্থা: সিলেটে বাণিজ্যমন্ত্রী সিলেটে ডিবি পুলিশ পরিচয়ে কিশোরকে অপহরণের চেষ্টা, জনতার হাতে ধরা গোয়াইনঘাটে অবৈধ পাথর উত্তোলনের অভিযোগে টাস্কফোর্সের অভিযান, আটক ৮

গোয়াইনঘাট প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রিপোর্টার নামঃ
  • সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ৮১ বার পড়া হয়েছে

গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের গোয়াইনঘাটে রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন পেশাজীবি মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে গোয়াইনঘাট প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার প্রেসক্লাবের হলরুমে প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মনজুর আহমদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ করিম মাহমুদ লিমন ও তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আমির উদ্দিনের যৌথ পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি এমএ মতিন।
ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী। এ সময় আব্দুল হাকিম চৌধুরী গোয়াইনঘাট প্রেসক্লাবের সকল সাংবাদিক উদ্দেশ্যে বলেন, সাংবাদিকরা হচ্ছে জাতির দর্পণ। সমাজের অসংগতি দূরীকরণ ও ন্যায় প্রতিষ্ঠায় সাংবাদিকদের ভুমিকা অতুলনীয়। তাই আগামি দিনে সুন্দর দেশ ও জাতি গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি পরিশেষে প্রেসক্লাবের উদ্যোগে সুন্দর একটি ইফতার ও দোয়া মাহফিলের ব্যবস্থা করায় প্রেসক্লাবের সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জ্ঞাপন করেন। এ সময় বিশেষ আকর্ষণ হিসেবে আরও বক্তব্য রাখেন , সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো : হেলাল উদ্দিন আহমেদ,
বিশেষ অতিথির বক্তব্য রাখেন,গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম,উপজেলা জামায়াতের আমীর মাস্টার আবুল হোসেন, গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি এম এ মতিন, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক জসিম উদ্দিন, বারহাল আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নেছার আহমদ, উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদিন, রুস্তমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন শিহাব। এছাড়াও বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান ও সাংবাদিক এম এ রহিম,বিএনপি নেতা কামাল আহমদ,সিনিয়র সাংবাদিক কামাল উদ্দিন আহমদ, গোয়াইনঘাট প্রেসক্লাবের নির্বাহী সদস্য সাংবাদিক মিনহাজ উদ্দিন এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম,জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজওয়ান করিম সাব্বির, জেলা ওলামাদলের সদস্য সচিব,মাওলানা কামাল উদ্দিন, মহানগর কৃষক দলের সাধারন সম্পাদক, সোলেমান আহমদ সিদ্দিকী,উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আজাদুর রহমান,ছাত্র বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম,
উপজেলা ট্রাকশ্রমিক ইউনিয়নের সহ সভাপতি শরিফ উদ্দিন, গোয়াইনঘাট উপজেলা খেলাফত মজলিস নেতা মাওলানা দেলোয়ার হোসেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,
গোয়াইনঘাট উপজেলা প্রকৌশলী হাসিব আহামেদ, উপজেলা শিবিরের সাবেক সভাপতি আহমদ আল মাসুদ,বিএনপি নেতা এবাদুুর রহমান,এখলাছুর রহমান,থানা পুলিশের এসআই জাহিদ হাসান,সাইদুল ইসলাম,রাকিব আহমেদ,উপজেলা স্যনেটারি ইন্সপেক্টর রমজান আলী, উপজেলা কর্মচারী সংসদের সাধারন সম্পাদক শামিম আহমদ, গোয়াইনঘাট উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাধারন সম্পাদক ইমরান আহমদ প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain