শিরোনাম :
মানুষের সেবা করেই মন জয় করতে চাই: এমপি সৈয়দ মো. ফয়সল কাদার ফাঁদে জাফলং সংযোগপথ, শিক্ষা ও জনজীবনে চরম দুর্ভোগ সিলেট জেলা ও মহানগর ১১ দলীয় ঐক্যের র‌্যালী সম্মিলিত প্রচেষ্টায় সিলেটের অসমাপ্ত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন সম্ভব: মন্ত্রী আরিফুল হক চৌধুরী সাত বছর পর ইতালি থেকে ফিরছিলেন দেশে, মাঝপথেই প্রাণ গেলো বড়লেখার ফখরুলের সিলেটে হাসপাতালে জনতার হাতে ২ নারী আটক, ৬ মাসের কারাদণ্ড গোয়াইনঘাটে ভারতীয় মদসহ আটক ১ শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে গেল শিক্ষার্থীরা, এবার নতুন ৬ দাবি ২ মাসেই উঠে গেল ৮৭ লাখ টাকার সড়ক, গোয়াইনঘাটে নিম্নমানের কাজের অভিযোগ কয়েস লোদীকে নাগরিক সংবর্ধনা শুক্রবার

সিলেটে সড়ক দু র্ঘ ট না য় প্রাণ গেলো ২ যুবদল নেতার

রিপোর্টার নামঃ
  • সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ৯৩ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :: সিলেটে সড়ক দুর্ঘটনায় ২ যুবদল নেতা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো এক ছাত্রদল নেতা। সড়কের পাশে থেমে থাকা ট্রাকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কালারুকা ইউনিয়নের করছখালি গ্রামের নোয়াব আলীর পুত্র সৌদি আরব প্রবাসী যুবদল নেতা মো. শাহিনুর ইসলাম (৩৪) ও একই গ্রামের ফারুক মিয়ার পুত্র যুবদল নেতা হুমায়ুন রশিদ (৩২)। আহত ছাত্রদল নেতা আবিদ হুসাইন মিলন কালারুকা ইউনিয়নের লম্বাহাটি গ্রামের বাসিন্দা। তাকে নগরীর একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। রোববার (২৩ মার্চ) সন্ধ্যায় সুনামগঞ্জের ছাতকের মুক্তিরগাঁও নতুন ব্রিজ পয়েন্টে এই দুর্ঘটনা ঘটে।

জানা যায়, তারা তিনজন মোটরসাইকেল যোগে বিএনপির একটি ইফতার মাহফিলে যোগ দিতে যাচ্ছিলেন। এসময় একটি সিএনজি অটোরিকশাকে ওভারটেক করতে গিয়ে সড়কের পাশে বন্ধ অবস্থায় থাকা একটি ট্রাকের সাথে তাদের মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

এ ব্যাপারে ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুখলেছুর রহমান বলেন, ইফতারের সময় দ্রুত গতিতে সিএনজি অটোরিকশাকে ওভারটেক করতে গিয়ে ট্রাকটির সাথে সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। তাদের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain