শিরোনাম :
মানুষের সেবা করেই মন জয় করতে চাই: এমপি সৈয়দ মো. ফয়সল কাদার ফাঁদে জাফলং সংযোগপথ, শিক্ষা ও জনজীবনে চরম দুর্ভোগ সিলেট জেলা ও মহানগর ১১ দলীয় ঐক্যের র‌্যালী সম্মিলিত প্রচেষ্টায় সিলেটের অসমাপ্ত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন সম্ভব: মন্ত্রী আরিফুল হক চৌধুরী সাত বছর পর ইতালি থেকে ফিরছিলেন দেশে, মাঝপথেই প্রাণ গেলো বড়লেখার ফখরুলের সিলেটে হাসপাতালে জনতার হাতে ২ নারী আটক, ৬ মাসের কারাদণ্ড গোয়াইনঘাটে ভারতীয় মদসহ আটক ১ শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে গেল শিক্ষার্থীরা, এবার নতুন ৬ দাবি ২ মাসেই উঠে গেল ৮৭ লাখ টাকার সড়ক, গোয়াইনঘাটে নিম্নমানের কাজের অভিযোগ কয়েস লোদীকে নাগরিক সংবর্ধনা শুক্রবার

ঐতিহ্যবাহী সিলেটে শাহী ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাতে মুসল্লিদের ঢল

রিপোর্টার নামঃ
  • সোমবার, ৩১ মার্চ, ২০২৫
  • ১২৩ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :: সিলেটে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ ময়দানে। আজ ঈদের দিন সকাল ৮টায় এই জামাত অনুষ্ঠিত হয় হয়। জামায়াতে ইমামতি করেন বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুশতাক আহমদ খাঁন। এর আগে বয়ান পেশ করেন একই মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা কামাল উদ্দিন। ফজরের নামাজের পর থেকে মহানগরের বিভিন্ন এলাকা থেকে শাহী ঈদগাহ ময়দানের মুসল্লিদের ঢল নামতে শুরু করে। প্রায় সবার হাতেই ছিলো জায়নামাজ। ঈদের নামাজ আদায় শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন মুসল্লিরা। নামাজ শেষে ধর্মপ্রাণ মুসল্লিরা কোলাকুলির পাশাপাশি ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
সিলেট মহানগরীতে পবিত্র ঈদুল ফিতরের ৩৯২টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এর মধ্যে ৮৭টি ঈদগাহ ও ৩০৫টি মসজিদে নামাজ আদায় করেন মুসল্লিরা। কোনো কোনো ঈদগাহ ও মসজিদে হবে একাধিক জামাত।
ঈদকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে রেখেছে সিলেট মহানগর পুলিশ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain