শিরোনাম :
সিলেটে শিশু ফাহিমা হত্যা: জাকিরের মৃত্যুদণ্ড, বাকি দুজনকে খালাস রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করলেন মন্ত্রী মুক্তাদির অসুস্থ ব্যবসায়ী নেতা দিলওয়ার হোসেনকে দেখতে গেলেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির গোয়াইনঘাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন, আহত যোদ্ধাদের সংবর্ধনা জুলাই গণঅভ্যুত্থান দিবসে সিলেটে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ দেশের বড় চ্যালেঞ্জ জ্বালানি, ১৭ বছরের অব্যবস্থাপনার কারণে এই অবস্থা: সিলেটে বাণিজ্যমন্ত্রী সিলেটে ডিবি পুলিশ পরিচয়ে কিশোরকে অপহরণের চেষ্টা, জনতার হাতে ধরা গোয়াইনঘাটে অবৈধ পাথর উত্তোলনের অভিযোগে টাস্কফোর্সের অভিযান, আটক ৮ জালালাবাদ গ্যাস অফিসে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত প্রেমের সম্পর্কে যশোরের স্কুলছাত্রীকে নিয়ে সিলেটে, তরুণ গ্রেপ্তার

গোয়াইনঘাটে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

রিপোর্টার নামঃ
  • সোমবার, ৫ মে, ২০২৫
  • ৭৯ বার পড়া হয়েছে

গোয়াইনঘাট :: সিলেটের গোয়াইনঘাট উপজেলার নদ -নদীসহ বিভিন্ন এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ ও মজুদকৃত বালু জব্দ করার দাবীতে গোয়াইনঘাটে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন নদী ও পরিবেশ বাঁচাও আন্দোলন গোয়াইনঘাট শাখার নেতৃবৃন্দ। কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন মাঠে ৫ই মে সোমবার বিকেলে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

নদী ও পরিবেশ বাঁচাও আন্দোলন গোয়াইনঘাট শাখার আহ্বায়ক আজমল হোসেনের সভাপতিত্বে ও যুগ্ম সদস্য সচিব ইকবাল হোসেন ইমনের পরিচালনায় বক্তারা বলেন, আওয়ামীলীগের সরকার পতনের পর থেকে গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন এলাকায় সিন্ডিকেট তৈরি করে অবৈধভাবে পরিবেশ বিধংসী ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করার পাশাপাশি একটি চক্র এর নিজেদের ফায়দা হাসিল করে চাঁদাবাজি করছেন। অপরদিকে একটি অসাধু চক্র অবৈধ পন্থায় বালু উত্তোলন করে মজুদ করে রেখেছে। এলাকাবাসী বারবার বিভিন্ন সরকারী অফিসে অভিযোগ করেও কোন প্রকার বন্ধের উদ্যোগে উদাসিনতা ছিল উপজেলা প্রশাসন।

বক্তৃতারা বলেন প্রশাসনের সহযোগিতা ছাড়া কখনো এসব সম্ভব নয়। তাই এর ব্যর্থতার দায় অবশ্যই প্রশাসনকে নিতে হবে।নদী ও পরিবেশ বাঁচাও আন্দোলন গোয়াইনঘাট শাখার নেতৃবৃন্দ বলেন প্রশাসন যদি আগামী ২৪ ঘন্টার মধ্যে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করে মজুদকৃত বালু জব্দ করার দাবী জানান। বক্তারা আরও বলেন, রাজনৈতিক অনেক নেতা গোয়াইনঘাটকে এখন লুটপাটের স্বর্গরাজ্য বানিয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ ও মজুদকৃত বালু জব্দ করা না হলে সড়ক অবরোধসহ কঠোর কর্মসূচি দেওয়া হবে। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, নদী ও পরিবেশ বাঁচাও আন্দোলন গোয়াইনঘাট শাখার যুগ্ম আহ্বায়ক মামুনূর রশিদ, যুগ্ম সদস্য সচিব ইকবাল হোসেন ইমন, সংগঠক সুবান প্রমুখ। এসময় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain