শিরোনাম :
রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করলেন মন্ত্রী মুক্তাদির অসুস্থ ব্যবসায়ী নেতা দিলওয়ার হোসেনকে দেখতে গেলেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির গোয়াইনঘাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন, আহত যোদ্ধাদের সংবর্ধনা জুলাই গণঅভ্যুত্থান দিবসে সিলেটে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ দেশের বড় চ্যালেঞ্জ জ্বালানি, ১৭ বছরের অব্যবস্থাপনার কারণে এই অবস্থা: সিলেটে বাণিজ্যমন্ত্রী সিলেটে ডিবি পুলিশ পরিচয়ে কিশোরকে অপহরণের চেষ্টা, জনতার হাতে ধরা গোয়াইনঘাটে অবৈধ পাথর উত্তোলনের অভিযোগে টাস্কফোর্সের অভিযান, আটক ৮ জালালাবাদ গ্যাস অফিসে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত প্রেমের সম্পর্কে যশোরের স্কুলছাত্রীকে নিয়ে সিলেটে, তরুণ গ্রেপ্তার সিলেট জেলা ও মহানগর ১১ দলীয় ঐক্যের প্রস্তুতি সভায়–মুহাম্মদ ফখরুল ইসলাম

সিলেট ডিএসএ কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের জার্সি ও ট্রফি উন্মোচন

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ৭৮ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :: সিলেট জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে অনুষ্ঠিতব্য সিলেট ডিএসএ কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫ এর জার্সি ও ট্রফি উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। বিকেল সাড়ে ৪ টায় শুরু হওয়া এ জমকালো অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ক্রিকেটার নাইম আহমদ।

উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত থেকে টুর্নামেন্টের জার্সি ও ট্রফি উন্মোচন করেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য অ্যাডভোকেট এমরান আহমেদ চৌধুরী।

এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার ও সংস্থার এ্যাডহক কমিটির সদস্য-সচিব মোঃ নূর হোসেন, সদস্য সাহাজ উদ্দিন টিপু, নাজিম উদ্দিন সাহান, ওয়াহিদ উমায়ের ও আবুল ফজল মোহাম্মদ ইয়াহইয়া।এসময় উপস্থিত ছিলেন, সাবেক ক্রীড়াবিদ ও ফুটবল কোচ মহসিন আহমদ, সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির কোষাধ্যক্ষ জহির হোসেন তুহিন, বিসিবি’র সিলেট জেলা কোচ মোঃ রানা মিয়া, ক্রিকেট আম্পায়ার ইমরান আজাদ, সিলেট ক্রিকেটার্স এসোসিয়েশনের সভাপতি ইমতিয়াজ হোসেন তান্না ও সাধারণ সম্পাদক আবু জাহেদ রাহী, ফিজা এন্ড কোং এর প্রতিনিধি পিনাক, রাজনৈতিক ব্যক্তিত্ব ফয়সল আহমদ, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর দেলোয়ার হোসেন সজিব, তপু বিশ্ব, ক্রিকেট কোচ রাজু আহমদ ও দেওয়ান আরাফাত জাকি প্রমুখ। উল্লেখ্য, আসন্ন টুর্নামেন্টে মোট ছয়টি দল অংশগ্রহণ করছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain