শিরোনাম :
পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে সিলেটকে আকর্ষণীয় পর্যটন হিসেবে গড়ে তোলা সম্ভব: কয়েস লোদী ভারতে অনুপ্রবেশকালে সুনামগঞ্জে নির্বাচন অফিসের কর্মচারী আটক জাকির হোসেন মজুমদারের মাগফিরাত কামনায় সিলেট মহানগর বিএনপির দোয়া মাহফিল জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত অযৌক্তিক ও গণবিরোধী: বাসদ ৬ মাসে ৩ বার জ্বালানি তেলের দাম বৃদ্ধি সরকারের গণবিরোধী সিদ্ধান্ত-মুহাম্মদ ফখরুল ইসলাম গোয়াইনঘাটে পরিত্যক্ত মর্টার শেল, সেনাবাহিনীর হাতে ধ্বংস সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটিতে দায়িত্বে পেল কারা অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার : স্বরাষ্ট্রমন্ত্রী ‎​সিলেট বিভাগ গণদাবী পরিষদের যুক্তরাজ্য শাখার সহ- সভাপতি ডা. সৈয়দ মাশুক আহমেদকে সংবর্ধনা সিলেটে ২ দিনে ছাত্রলীগের ৯ নেতাকর্মী আটক

সিলেটে হকার, যানজট ও মাদকমুক্ত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে-আব্দুল কাইয়ুম জালালী পংকি

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ১১২ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :: সিলেট ওসমানী মেডিকেল রোড এলাকা হকার, যানজট, দালাল ও মাদকমুক্ত করতে পদ্মা ব্যবসায়ী সমিতি ও বৃহত্তর এলাকাবাসীর উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার (৭ মে) বিকেলে ওসমানী মেডিকেল রোড এলাকায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পদ্মা ব্যবসায়ী সমিতির সভাপতি ও ওসমানী মেডিকেল রোগী স্বার্থ সংরক্ষণ কমিটির আহবায়ক আব্দুল কাইয়ূম জালালী পংকি।

সভাপতির বক্তব্যে আব্দুল কাইয়ুম জালালী পংকি বলেন, ফ্যাসিবাদী সরকারের দোসরদের প্রশয়ে ওসমানী মেডিকেল রোড এলাকায় মাদক, সন্ত্রাস ও বিভিন্ন অনৈতিক কার্যকলাপ বৃদ্ধি পেয়েছে। ওসমানী মেডিকেলে দালালদের তৎপরতায় সাধারণ রোগীদের নাভিশ^াস অবস্থা। ওসামানী মেডিকেল থেকে রিকাবীবাজার পর্যন্ত হকাররা ফুটপাত ও রাস্তা দখল নেয়ায় সৃষ্ট যানজটে রোগী ও এলাকার মানুষের অবস্থা কাহিল। আমরা এ অবস্থা আর মেনে নেবো না, কাউকেই ছাড় দেয়া হবে না। এলাকার মুরুব্বি, যুবসমাজ ও ব্যবসায়ীদের সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে এসব কার্যকলাপ প্রতিহত করবো।

বিশিষ্ট ব্যবসায়ী রাজিব কুমার দে রাজু’র পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট মুরুব্বি ও কাজল শাহ মসজিদের মোাতাওয়াল্লী শামসুদ্দিন আহমদ, বিশিষ্ট মুরুব্বি হাজী আব্দুল করিম, ছানাউল হক জিতু, বিশিষ্ট মুরুব্বি আনোয়ার হোসেন আনাই, বিশিষ্ট ব্যবসায়ী রফিকুল ইসলাম ফেনু, পদ্মা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল করিম পান্না, সহ-সভাপতি হাজী আলমগীর হোসেন, প্রচার সম্পাদক আফসর আহমদ, নাসির উদ্দিন, জামাল আহমদ, তাহজ উদ্দিন তাজ, অরুণ কর, অসিত কর, সুনীল কর, জাহান আহমদ, সুমন আহমদ, দিলীপ দাস, জাহেদ আহমদ বাবু, আব্দুল মালেক, জাবেদ আহমদ, মির্জা সাদ্দাম, কাইজার, মালেক আহমদ, আব্দুর রহিম মতছির প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন রিফাত আহমদ। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain