শিরোনাম :
রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করলেন মন্ত্রী মুক্তাদির অসুস্থ ব্যবসায়ী নেতা দিলওয়ার হোসেনকে দেখতে গেলেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির গোয়াইনঘাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন, আহত যোদ্ধাদের সংবর্ধনা জুলাই গণঅভ্যুত্থান দিবসে সিলেটে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ দেশের বড় চ্যালেঞ্জ জ্বালানি, ১৭ বছরের অব্যবস্থাপনার কারণে এই অবস্থা: সিলেটে বাণিজ্যমন্ত্রী সিলেটে ডিবি পুলিশ পরিচয়ে কিশোরকে অপহরণের চেষ্টা, জনতার হাতে ধরা গোয়াইনঘাটে অবৈধ পাথর উত্তোলনের অভিযোগে টাস্কফোর্সের অভিযান, আটক ৮ জালালাবাদ গ্যাস অফিসে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত প্রেমের সম্পর্কে যশোরের স্কুলছাত্রীকে নিয়ে সিলেটে, তরুণ গ্রেপ্তার সিলেট জেলা ও মহানগর ১১ দলীয় ঐক্যের প্রস্তুতি সভায়–মুহাম্মদ ফখরুল ইসলাম

ধ্বংসকৃত শিক্ষার মানোন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: কয়েস লোদী

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ৯ মে, ২০২৫
  • ৮২ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও শাহ খুরুম ডিগ্রী কলেজ পরিচালনা কমিটির সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, গত ১৭ বছরে আওয়ামী স্বৈরাচার সরকারের শাসনামলে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। স্বৈরাচার আওয়ামী শাসনামলে স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীদের বিভিন্নভাবে হেয়প্রতিপন্ন করা হয়েছে। আওয়ামী শাসনামলে দেশের সব স্কুল-কলেজ-মসজিদ-মাদ্রাসায় দলীয়করণ করা হয়েছে। আওয়ামী শাসনামলে পাঠ্যপুস্তকে দেশের প্রকৃত ইতিহাসকে বিকৃত করে আমাদের সন্তানদেরকে পড়ানো হয়েছে।
তিনি বলেন, দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে বিএনপির ভূমিকা ছিলে অপরিসিম। কারণ শিক্ষা ক্ষেত্রে উন্নয়ন ছাড়া কোনো দেশ ও জাতির উন্নয়ন সম্ভব নয়। দেশের শিক্ষার মানোন্নয়নে ঐক্যবদ্ধভাবে সবাইকে কাজ করতে হবে। বিএনপি ক্ষমতায় গেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার ২৪ নং দফার আলোকে বর্তমানে শিক্ষাক্ষেত্রে বিরাজমান নৈরাজ্য দূর করে নিম্ন ও মধ্য পর্যায়ে চাহিদা-ভিত্তিক শিক্ষা এবং উচ্চ শিক্ষার ক্ষেত্রে জ্ঞানভিত্তিক শিক্ষাকে প্রাধান্য দেওয়া হবে।
তিনি শুক্রবার (৯ মে) কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের হল রুমে অপটিক নাসিং ভর্তি কোচিংয়ের শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
নাসিংয়ের পরিচালক সাঈদ আহমদ আলালের সভাপতিত্বে ও চৈতী দাসের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সহ-সভাপতি নুরুল মুমিন খোকন চৌধুরী।
বিদায়ী সংবর্ধনায় উপস্থিত ছিলেন হেডম্যান একাডেমি সিলেট শাখার ফ্যাকাল্টি মেম্বার জহুর আলী, প্রতিষ্ঠানেরর শিক্ষক শেখ রবিউল ইসলাম, জুয়েল রানা, এবি শাহাদাত প্রমুখ। -বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain