শিরোনাম :
পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে সিলেটকে আকর্ষণীয় পর্যটন হিসেবে গড়ে তোলা সম্ভব: কয়েস লোদী ভারতে অনুপ্রবেশকালে সুনামগঞ্জে নির্বাচন অফিসের কর্মচারী আটক জাকির হোসেন মজুমদারের মাগফিরাত কামনায় সিলেট মহানগর বিএনপির দোয়া মাহফিল জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত অযৌক্তিক ও গণবিরোধী: বাসদ ৬ মাসে ৩ বার জ্বালানি তেলের দাম বৃদ্ধি সরকারের গণবিরোধী সিদ্ধান্ত-মুহাম্মদ ফখরুল ইসলাম গোয়াইনঘাটে পরিত্যক্ত মর্টার শেল, সেনাবাহিনীর হাতে ধ্বংস সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটিতে দায়িত্বে পেল কারা অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার : স্বরাষ্ট্রমন্ত্রী ‎​সিলেট বিভাগ গণদাবী পরিষদের যুক্তরাজ্য শাখার সহ- সভাপতি ডা. সৈয়দ মাশুক আহমেদকে সংবর্ধনা সিলেটে ২ দিনে ছাত্রলীগের ৯ নেতাকর্মী আটক

সাবেক সংসদ সদস্য খন্দকার মালিকের মৃত্যুবার্ষিকী আজ

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ৯ মে, ২০২৫
  • ১০০ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :: সিলেট বিএনপি প্রতিষ্ঠাতাদের অন্যতম, শহীদ রাষ্টপতি জিয়াউর রহমান’র রাজনৈতিক সহচর, বিএনপির ভাইস-চেয়ারম্যান ও সিলেট-১ আসনের ৩ বারের নির্বাচিত সংসদ সদস্য মরহুম খন্দকার আব্দুল মালিকের ১৮ তম মৃত্যু বার্ষিকী আজ।

১৯২০ সালে ব্রিটিশ ভারতের আসামের সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলার তেতলী ইউনিয়নের আহমদপুর গ্রামে জন্মগ্রহণ করেন তিনি।

সিলেট বিএনপি প্রতিষ্ঠাতাদের অন্যতম মরহুম খন্দকার আব্দুল মালিক। তিনি ১৯৭৯ সালের দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৮ আসন থেকে বিএনপির দলের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯১ সালের পঞ্চম ও ১৫ ফেব্রুয়ারি ১৯৯৬ সালের ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে তিনি সিলেট-১ আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন।

খন্দকার আব্দুল মালিক সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র প্রতিষ্ঠা কালিন ১৯৬৬ সালে থেকে ১৯৭৮ সাল পর্যন্ত ১২ বছর সভাপতির দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ৮ ফেব্রুয়ারি ১৯৮৩ সাল থেকে ৩০ মার্চ ১৯৮৬ সাল পর্যন্ত পূণর্বার সভাপতির দায়িত্ব পালন করেন তিনি। ২০০৪ সালের ৯ মে মৃত্যুবরণ করেন।

তার ভাই খন্দকার আব্দুল জলিল পূর্ব পাকিস্তানের সংসদ সদস্য ছিলেন। তার কনিষ্ঠ ছেলে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির হয়ে ঐক্য ফ্রন্টের প্রার্থী ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain