শিরোনাম :
পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে সিলেটকে আকর্ষণীয় পর্যটন হিসেবে গড়ে তোলা সম্ভব: কয়েস লোদী ভারতে অনুপ্রবেশকালে সুনামগঞ্জে নির্বাচন অফিসের কর্মচারী আটক জাকির হোসেন মজুমদারের মাগফিরাত কামনায় সিলেট মহানগর বিএনপির দোয়া মাহফিল জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত অযৌক্তিক ও গণবিরোধী: বাসদ ৬ মাসে ৩ বার জ্বালানি তেলের দাম বৃদ্ধি সরকারের গণবিরোধী সিদ্ধান্ত-মুহাম্মদ ফখরুল ইসলাম গোয়াইনঘাটে পরিত্যক্ত মর্টার শেল, সেনাবাহিনীর হাতে ধ্বংস সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটিতে দায়িত্বে পেল কারা অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার : স্বরাষ্ট্রমন্ত্রী ‎​সিলেট বিভাগ গণদাবী পরিষদের যুক্তরাজ্য শাখার সহ- সভাপতি ডা. সৈয়দ মাশুক আহমেদকে সংবর্ধনা সিলেটে ২ দিনে ছাত্রলীগের ৯ নেতাকর্মী আটক

গোয়াইনঘাটে জমি হাল চাষের সময় ট্রাক্টর উল্টে ড্রাইভার এর মৃত্যু

রিপোর্টার নামঃ
  • শনিবার, ১০ মে, ২০২৫
  • ১২১ বার পড়া হয়েছে

গোয়াইনঘাট প্রতিনিধি ::সিলেটের গোয়াইনঘাটে নিজের ট্রাক্টর দিয়ে জমি হাল চাষের সময় ট্রাক্টরের উল্টে ড্রাইভার আব্দুল মালিক (৩৫) নামের এক যুবক মৃত্যু হয়েছে। সে উপজেলার ৪নং লেঙ্গুড়া ইউনিয়নের গুরুকচি(দারিখাই) গ্রামের রফিক উদ্দীনের ছেলে। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে সদর ইউনিয়নের তিতারাই নামক স্থানে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকালে আব্দুল মালিক নিজের ট্রাক্টর দিয়ে জমি হাল চাষের জন্য ট্রাক্টর নিয়ে যায়। প্রায় আধাঘন্টা হালচাষ করে রাস্তায় উঠতে গিয়ে ট্রাক্টরটি উল্টে দুর্ঘটনাটি ঘটে। পরে স্থানীয়রা দেখতে পেয়ে তাকে উদ্ধার করে স্থানীয় গোয়াইনঘাট হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে গোয়াইনঘাট ভার প্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত যুবক আব্দুল মালিক নিজের ট্রাক্টর দিয়ে জমি চাষ করতে গেলে মোড় ঘুরানোর সময় ট্রাক্টরটি উল্টে সে দুর্ঘটনার শিকার হয় এবং স্থানীয়রা তাকে হাসপাতালের চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্য চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আমরা তার সুরতাহল রিপোর্ট তৈরি করি। এবং নিহত ব্যক্তির পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের হাতে হস্তান্তর করেছি বলে জানান তিনি।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain