শিরোনাম :
মানুষের সেবা করেই মন জয় করতে চাই: এমপি সৈয়দ মো. ফয়সল কাদার ফাঁদে জাফলং সংযোগপথ, শিক্ষা ও জনজীবনে চরম দুর্ভোগ সিলেট জেলা ও মহানগর ১১ দলীয় ঐক্যের র‌্যালী সম্মিলিত প্রচেষ্টায় সিলেটের অসমাপ্ত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন সম্ভব: মন্ত্রী আরিফুল হক চৌধুরী সাত বছর পর ইতালি থেকে ফিরছিলেন দেশে, মাঝপথেই প্রাণ গেলো বড়লেখার ফখরুলের সিলেটে হাসপাতালে জনতার হাতে ২ নারী আটক, ৬ মাসের কারাদণ্ড গোয়াইনঘাটে ভারতীয় মদসহ আটক ১ শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে গেল শিক্ষার্থীরা, এবার নতুন ৬ দাবি ২ মাসেই উঠে গেল ৮৭ লাখ টাকার সড়ক, গোয়াইনঘাটে নিম্নমানের কাজের অভিযোগ কয়েস লোদীকে নাগরিক সংবর্ধনা শুক্রবার

সিলেটে আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত রাজপথে অবস্থানের ঘোষণা

রিপোর্টার নামঃ
  • শনিবার, ১০ মে, ২০২৫
  • ১০৮ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :: সিলেটে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে গণজমায়েত চলছে। শনিবার (১০ মে) বিকাল ৩টা থেকে নগরীর চৌহাট্টাস্ত কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সড়কে এ কর্মসূচি শুরু হয়।কর্মসূচিতে এনসিপি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ছাত্রশিবির ও জুলাই ঐক্যসহ অন্যান্য সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করে।

 

জমায়েতে অংশগ্রহণকারীদের দাবি, আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। তা না করা পর্যন্ত তারা আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবেন। তারা বলেন, অন্তর্বর্তী সরকার এখনও ‘জুলাই ঘোষণাপত্র’ জারি করেন নি। এতে আমরা বিক্ষুব্ধ। আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত আমাদের অবস্থান কর্মসূচি চলবে।

এদিকে গণজমায়েতের কারণে জিন্দাবাজার-চৌহাট্টা-সড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে নগরজুড়ে ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে।

 

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain