শিরোনাম :
রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করলেন মন্ত্রী মুক্তাদির অসুস্থ ব্যবসায়ী নেতা দিলওয়ার হোসেনকে দেখতে গেলেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির গোয়াইনঘাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন, আহত যোদ্ধাদের সংবর্ধনা জুলাই গণঅভ্যুত্থান দিবসে সিলেটে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ দেশের বড় চ্যালেঞ্জ জ্বালানি, ১৭ বছরের অব্যবস্থাপনার কারণে এই অবস্থা: সিলেটে বাণিজ্যমন্ত্রী সিলেটে ডিবি পুলিশ পরিচয়ে কিশোরকে অপহরণের চেষ্টা, জনতার হাতে ধরা গোয়াইনঘাটে অবৈধ পাথর উত্তোলনের অভিযোগে টাস্কফোর্সের অভিযান, আটক ৮ জালালাবাদ গ্যাস অফিসে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত প্রেমের সম্পর্কে যশোরের স্কুলছাত্রীকে নিয়ে সিলেটে, তরুণ গ্রেপ্তার সিলেট জেলা ও মহানগর ১১ দলীয় ঐক্যের প্রস্তুতি সভায়–মুহাম্মদ ফখরুল ইসলাম

হাউজিং এস্টেট ইয়ূথ এসোসিয়েশনের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রিপোর্টার নামঃ
  • শনিবার, ১০ মে, ২০২৫
  • ১০১ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :: সিলেট নগরীর হাউজিং এস্টেট ইয়ূথ এসোসিয়েশনের নবম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ মে) বিকেলে নগরীর হাউজিং এস্টেট এলাকায় এসোসিয়েশনের হলরুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন হাউজিং এস্টেট ইয়ূথ এসোসিয়েশনের সভাপতি ওমর মাহবুব। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক আমিনুজ্জামান চৌধুরী।
সভাপতির বক্তব্যে হাউজিং এস্টেট ইয়ূথ এসোসিয়েশনের সভাপতি ওমর মাহবুব বলেন, তরুণ সমাজের কাঁধে ভর করেই সমাজ এগিয়ে চলে। যুবকেরাই হয় সমাজের সবচেয়ে বেশি উদ্যমী আর কর্মঠ সদস্য। আমাদের এই উন্নয়নশীল দেশকে এগিয়ে নিতে তরুণ সমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। নেট দুনিয়া থেকে বেরিয়ে এসে পদচারণা করতে হবে বাস্তব জীবনে।
হাউজিং এস্টেট ইয়ূথ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সালাউদ্দিন সাকের এর পরিচালানয় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- যুক্তরাজ্যের বাকিং এন্ড ডেগেনহাম এর সাবেক মেয়র ফারুক চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ছাম্মাক রেজা তাকিম, সমাজসেবক ও রাজনীতিবিদ সদরুল আমিন চৌধুরী শাকিল, বিশিষ্ট ব্যবসায়ী তুহিন আহমদ কুতুব, বিশিষ্ট ব্যবসায়ী আফজল হোসেন চৌধুরী। উপস্থিত ছিলেন- এহসানুল মজিদ সানি, ফাইজুল ইসলাম জামিল, ইমরান গাজী, মো. সুহেল মিয়া, জাহিদ হাসান পাবেল, নাজমুল ইসলাম তওহীদ, মাকিন আহমদ, আলভী আহমদ চৌধুরী, সাইফুল ইসলাম, কল্লোল, জাহিদ, টুটুল দেব, আহবাব হোসেন, আদনান আহমদ ছুফি, মারুফ হোসেন, ফারদিন আহমদ, রিয়াজ আহমদ, মইনুল সাদমান, রুহিত, জাকির প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ মো. আনসার আহমদ। আলোচনাসভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন অতিথি ও এসোসিয়েশনের নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain