শিরোনাম :
রাষ্ট্রপতিকে সিলেটের ৭টি পয়েন্টে স্বাগত জানাবে মহানগর বিএনপি রাষ্ট্রপতির আগমন ঘিরে নতুন সাজে সেজে উঠছে সিলেট নগরী তীব্র লোডশেডিংয়ের প্রভাব চা শিল্পে, উৎপাদনে ভাটা রক্তের সংকটে প্রসূতির পাশে ইউএনও, নিজেই দিলেন রক্ত গোয়াইনঘাটে মানবিকতার দৃষ্টান্ত গভীর রাতে জাফলংয়ে অভিযান, ১০ নৌকা ধ্বংস ও বালু জব্দ টাঙ্গুয়ার হাওরে হৃদরোগে আক্রান্ত হয়ে পর্যটকের মৃত্যু ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সিলেটে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে গোয়াইনঘাটে মানববন্ধন শরীয়াহ বিরোধী রায় বাতিলের দাবিতে সিলেটে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল প্রাথমিক শিক্ষায় বেসরকারি স্কুলগুলোও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে–এমপি এমরান আহমদ চৌধুরী

বাংলাদেশ খেলাফত মজলিস বিশ্বনাথ উপজেলা শাখার কমিটি পূর্ণ গঠন

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ৮৯ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে গণ-আন্দোলন গড়ে তুলুন এই স্লোগানকে সামনে রেখে সিলেটের বিশ^নাথে ‘বাংলাদেশ খেলাফত মজলিস বিশ্বনাথ উপজেলা শাখার কমিটি পূর্ণ গঠন করা হয়েছে। এম আশরাফুল হককে সভাপতি, মাওলানা শেখ আব্দুল বাছিতকে সাধারণ সম্পাদক ও মাওলানা ফয়ছল আহমদকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট পুর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে বাংলাদেশ খেলাফত মজলিস বিশ্বনাথ উপজেলা শাখার দলীয় কার্যালয়ে দ্বি-বার্ষিক শুরা সভায় সর্বসম্মতিক্রমে ২০২৫-২৬ সেশনের কমিটি গঠন করা হয়। সংগঠনের অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন, সিনিয়র সহ সভাপতি মাওলানা ওয়ারিছ উদ্দিন, মাওলানা হাবিবুর রহমান আনছারী, মাওলানা আনহার উদ্দিন, কাজী আব্দুল কাদির, মাওলানা আলী আকবর, সহ সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন খান, মাওলানা জালাল উদ্দীন, মাওলানা লুৎফুর রহমান, মাওলানা ফয়সল আহমদ, বায়তুলমাল সম্পাদক নূরুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক মুফতি মাওলানা জাকির হুসাইন, অফিস সম্পাদক আবদুল্লাহ আল মামুন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা ফয়সল আহমদ, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক হাফিজ আলা উদ্দিন, সমাজ কল্যাণ সম্পাদক খালেদ আহমদ চৌধুরী, সদস্য হাজী লিয়াকত আলী, হাজি রইছ আলী, মাওলানা মামুনুর রশীদ, নাসির উদ্দীন, বশির উদ্দিন প্রমুখ।
শুরা সভায় উপস্থিত ছিলেন, জেলা শাখার সংগ্রামী সভাপতি মাওলানা ইকবাল হোসাইন, সহ সভাপতি ক্বারী ওবায়দুর রহমান, সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক প্রিন্সিপাল মাওলানা ফখরুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক মাওলানা মুতাসিম বিল্লাহ জালালী, সাংগঠনিক সম্পাদক মুফতি ওযিরুল ইসলামসহ ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain