শিরোনাম :
বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার মুক্তাদিরের সমর্থনে লন্ডনে আলোচনা সভা অনুষ্ঠিত র‌্যাব এর অভিযানে ৫টি এয়ারগান উদ্ধার ওসমানীনগরে ডা: এখলাছুর ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ ভারতীয় সহকারী কমিশনারের সাথে প্রফেসর ড. হিমাদ্রী শেখর রায়ের সাক্ষাৎ সিলেটে প্রায় ২০ বছর পর আবার নিজের শ্বশুড় বাড়ির এলাকায় আসছেন তারেক রহমান সিলেট কারাগারের বন্দিরাও এবার ভোট দেবেন ১৬নং ওয়ার্ডে হাওয়াপাড়া ও তাতিপাড়া নাগরিক কমিটির আয়োজনে দোয়া মাহফিল এতিম শিশুদের মুখে হাসি ফুটালেন ব্যবসায়ী নেতৃবৃন্দ সিলেটের জৈন্তাপুরে ক্রাশার মিলে অভিযান, ১০ হাজার টাকা জরিমানা শীতার্তদের মাঝে গোয়াইনঘাট ছাত্র পরিষদের শীতবস্ত্র বিতরণ

আগুনে পুড়ে ছাই চা-শ্রমিকের স্বপ্ন: নগদ টাকাসহ ক্ষয়ক্ষতি ৫ লক্ষাধিক

রিপোর্টার নামঃ
  • সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ৯৫ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: সিলেটের দলদলি চা বাগান এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে চা শ্রমিক সর্বন দাসের বাড়ি। সোমবার সকাল প্রায় ৯টার দিকে হঠাৎ অজ্ঞাত কারণে ওই বাড়িতে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে পুরো ঘরটিকে ভস্মীভূত করে দেয়। স্থানীয়রা জানান, সর্বন দাস (৩৮) দীর্ঘদিন ধরে চা শ্রমিক হিসেবে কাজ করেছেন । বর্তমানে তিনি ইতালিতে থাকেন। সর্বন দাসের দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। প্রতিদিনের মতো সকালবেলা পরিবারের সদস্যরা ঘরের বাইরে কাজ করছিলেন। ঠিক সে সময় হঠাৎ আগুন দেখতে পেয়ে সবাই ছুটে আসেন, কিন্তু ততক্ষণে আগুন পুরো ঘরটিকে গ্রাস করে ফেলে।

আগুনে সর্বন দাসের বাড়ির আসবাবপত্র, দৈনন্দিন ব্যবহার্য জিনিসপত্রসহ প্রায় সবকিছুই পুড়ে যায় বলে স্থানীয়রা জানিয়েছেন। সর্বন দাসের স্ত্রী সঞ্চু দাস জানান, আগুনে পুড়ে নগদ টাকা স্বর্ণালঙ্কারসহ প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তাদের।

এদিকে, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ক্ষয়ক্ষতির পরিস্থিতি পরিদর্শন করেছে। আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি। তবে সম্ভাব্য ভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ক্ষতিগ্রস্ত পরিবার এখন খোলা আকাশের নিচে মানবেতর অবস্থায় আছে। স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের পক্ষ থেকে দ্রুত সহায়তার দাবি জানিয়েছেন প্রতিবেশীরা।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain