শিরোনাম :
বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার মুক্তাদিরের সমর্থনে লন্ডনে আলোচনা সভা অনুষ্ঠিত র‌্যাব এর অভিযানে ৫টি এয়ারগান উদ্ধার ওসমানীনগরে ডা: এখলাছুর ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ ভারতীয় সহকারী কমিশনারের সাথে প্রফেসর ড. হিমাদ্রী শেখর রায়ের সাক্ষাৎ সিলেটে প্রায় ২০ বছর পর আবার নিজের শ্বশুড় বাড়ির এলাকায় আসছেন তারেক রহমান সিলেট কারাগারের বন্দিরাও এবার ভোট দেবেন ১৬নং ওয়ার্ডে হাওয়াপাড়া ও তাতিপাড়া নাগরিক কমিটির আয়োজনে দোয়া মাহফিল এতিম শিশুদের মুখে হাসি ফুটালেন ব্যবসায়ী নেতৃবৃন্দ সিলেটের জৈন্তাপুরে ক্রাশার মিলে অভিযান, ১০ হাজার টাকা জরিমানা শীতার্তদের মাঝে গোয়াইনঘাট ছাত্র পরিষদের শীতবস্ত্র বিতরণ

সিলেটের চন্ডিপুলে বস্তাবন্দী ৫৬টি পাখি উদ্ধার পরে আকাশে অবমুক্ত

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ৯১ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: সিলেটের দক্ষিণ সুরমা চন্ডিপুল এলাকায় বস্তাবন্দী করে বিক্রির সময় বন বিভাগের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উদ্ধার করা ৫৬ টি অতিথি পাখি (বালি হাঁস) অবমুক্ত করা হয়েছে। মঙ্গলবার ( ৯ ডিসেম্বর) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট সিহাব বিন আমিনের উপস্থিতিতে সিলেট সুরমা নদীর তীরে বিক্রি করতে আনা ৫৬ টি অতিথি পাখি (বালি হাঁস) অবমুক্ত করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে নির্বাহী ম্যাজিস্ট্রেট সিহাব বিন আমিন বলেন, আজ আমরা ৫৬ টি অতিথি পাখি অবমুক্ত করেছি। আপনারা জানেন যে, বন্য প্রাণী সংরক্ষণ আইন ২০১২ অনুযায়ী এসব প্রাণী প্রাকৃতিক সম্পদ। যারা এসব পাখি শিকার করে বাজারে বিক্রি করার চেষ্টা করবে জেলা প্রশাসন তাদের আইনের আওতায় নিয়ে আসবো এবং জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনায় আমরা ও বন বিভাগ সমসময় মাঠে আছি।

জানা যায়, সোমবার (৮ ডিসেম্বর) সিলেটে বিক্রির উদ্দেশ্য এক শিকারি বেশ কিছু অতিথি পাখি নিয়ে আসার এমন সংবাদ পেয়ে সিলেট বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ আবদুর রহমানের নির্দেশনায় রেঞ্জ কর্মকর্তা শহিদুল্লাহ সঙ্গীয় স্টাফসহ অভিযান পরিচালনা করে এসকল পাখি উদ্ধার করা হয়। অভিযানকালে পাখি উদ্ধার হলেও বন বিভাগের উপস্থিতি টের পেয়ে শিকারী পালিয়ে যায়।

 

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain