শিরোনাম :
সিলেটে ডিবি পুলিশ পরিচয়ে কিশোরকে অপহরণের চেষ্টা, জনতার হাতে ধরা গোয়াইনঘাটে অবৈধ পাথর উত্তোলনের অভিযোগে টাস্কফোর্সের অভিযান, আটক ৮ জালালাবাদ গ্যাস অফিসে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত প্রেমের সম্পর্কে যশোরের স্কুলছাত্রীকে নিয়ে সিলেটে, তরুণ গ্রেপ্তার সিলেট জেলা ও মহানগর ১১ দলীয় ঐক্যের প্রস্তুতি সভায়–মুহাম্মদ ফখরুল ইসলাম সিলেট বিভাগ গণদাবি পরিষদ নিউইয়র্ক শাখা গঠনের দায়িত্ব পেলেন বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান চৌধুরী সিলেট জেলা কর আইনজীবী সমিতির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন-এমপি এমরান চৌধুরী সিলেটে ডেঙ্গুতে বছরের প্রথম মৃত্যু আখালিয়া নবাবী মসজিদ এলাকার ব্যবসায়ী সমিতির অভিষেক ও শপথ গ্রহণ সম্পন্ন সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৯০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আসফ সিলেট বিভাগের র‌্যালি ও আলোচনা সভা

রিপোর্টার নামঃ
  • বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৪ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: বিশ্ব মানবাধিকার দিবস-২০২৫ উপলক্ষে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা ফাউন্ডেশন (আসফ) সিলেট বিভাগের উদ্যোগে এক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ ডিসেম্বর) দুপুরে সিলেট নগরীর মীরবক্সটুলা থেকে র‌্যালিটি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে সভা অনুষ্ঠিত হয়।
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা ফাউন্ডেশন (আসফ) সিলেট বিভাগের সভাপতি মো. আব্দুল মুমিন মামুন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোয়েবুল হক সোয়েব এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সংগঠনের সহ সাংগঠনিক সম্পাদক জামিল আহমদ, কোষাধ্যক্ষ ওয়াহিদ বক্স, প্রচার সম্পাদক মো. আশরাফুল হক, দপ্তর সম্পাদক নাজমুল ইসলাম, সদস্য মো. শাহজাহান, শহিদুর রহমান সনি, শাহজাহান সাজু, হাসান চৌধুরী, তুফায়েল আহমদ কবির, ফুরকান মিয়া প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, মানবাধিকার সুরক্ষায় ন্যায়বিচারের নিশ্চয়তা সবচেয়ে বড় শক্তি। মানবাধিকার রক্ষার মূল উপাদান হলো ন্যায়বিচারের সহজপ্রাপ্যতা নিশ্চিত করা। মানুষের মৌলিক অধিকার সুরক্ষার বিষয়ে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও সমাজ উভয়ের সমন্বিত পদক্ষেপ গ্রহণ জরুরি। কোনো নাগরিক যেন ন্যায় বিচার থেকে বঞ্চিত না হয়- এটি নিশ্চিত করাই আধুনিক মানবাধিকার চেতনার মূল ভিত্তি।
বক্তারা আরও বলেন, মানবাধিকার লঙ্ঘনের ঘটনা প্রতিনিয়ত বাড়ছে, যা সমাজের সামগ্রিক নিরাপত্তা ও উন্নয়নকে বাধাগ্রস্ত করছে। দেশে চলমান বিভিন্ন সামাজিক চ্যালেঞ্জ, সহিংসতা, বৈষম্য, নারী ও শিশু নির্যাতন, সাইবার হয়রানি, মানবপাচারসহ নানা অপরাধ রোধে প্রশাসনের পাশাপাশি জনগণকে এগিয়ে আসতে হবে। বক্তারা, মানবাধিকার প্রতিষ্ঠায় সর্বমহলকে এগিয়ে আসার আহবান জানান। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain