অনুসন্ধান ডেস্ক ::: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মুখে ঈদের হাসি ফোটাতে অসহায় ও গরিব মানুষের মাঝে ঈদ মানেই আনন্দ এই ঈদের আনন্দ কে ভাগাভাগি করতে ঈদ উপহার বিতরণ করেছেন ৮নং ওয়ার্ডের সাবেক কাউন্সিল ইলিয়াছুর রহমানের পরিবারের পক্ষে থেকে মহিলা ও পুরুষদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) সিলেট নগরীর কুচারপাড়াস্থ সাবেক কাউন্সিল ইলিয়াছুর রহমানের বাড়ীতে ঈদ উপহার বিতরণ করা হয়।
ঈদ উপহার বিতরণে উপস্থিত ছিলেন, বিশিষ্ট মুরব্বী ও মোহনা সমাজ কল্যাণ সংস্থা সভাপতি করিম উল্লাহ হেলাল,বিশিষ্ট মুরব্বী মো:আলতাফ হোসেন, বিশিষ্ট ব্যাংকার ও মোহনা সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক দেবজ্যাতি মজুমদার রতন, বিশিষ্ট ব্যবসায়ী শাহেদ আহমদ, নুরুল ইসলাম নুর, সাবলু পাঠক,সুমন দাশ,মো মামুনুর রশিদ, আবু রুবাইয়াত মো: সাকিব,আবু হাসনাত আকিব,আবু নাহিয়ান নিহাল,আবু আহিয়ান নিভান,জাবেদ আহমদ,মো:পারভেজ আহমেদ মনাই,রায়হান আহমদ জিতু আরও প্রমুখ।
এসময় বক্তরা বক্তব্য বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মুখে ঈদের হাসি ফোটাতে সাবেক কাউন্সিল ইলিয়াছুর রহমানের পরিবারগণ এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। ঈদ মানেই আনন্দ ও ভাগাভাগির উৎসব। সমাজের বিত্তবান ও সচেতন মানুষ যদি এগিয়ে আসে, তাহলে অসহায় মানুষেরাও ঈদের আনন্দ উপভোগ করতে পারবে।