শিরোনাম :
আগামী বছরের হজ: সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা প্রবাসীদের নিরাপত্তা ও সম্পদের সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু ফ্যামিলি কার্ড কর্মসূচি সারা দেশে সম্প্রসারণের পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক মেসির আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ‎ সিলেটে হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু সিলেট বিভাগে সপ্তাহজুড়ে অব্যাহত থাকবে ভারী বৃষ্টি এম ইলিয়াস আলীর সন্ধান কামনায় বিশ্বনাথে বিএনপি ও সহযোগী সংগঠনের আলোচনা ও দোয়া মাহফিল লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট জগতের ঐতিহাসিক আয়োজন ইন্টারন্যাশনাল ট্রেইনার্স কনফারেন্স সম্পন্ন মদিনা মার্কেটের ঘটনা: তদন্তে নির্দোষ সজিব, রাব্বানী ও রাসেল-অপরাধে সম্পৃক্ততায় গিয়াস ও রিপনকে বহিষ্কার

সিলেটে জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের দায়িত্বে সাজন সাজু ও জুবায়ের আহমদ

রিপোর্টার নামঃ
  • বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ৭৪ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: সৃজনশীলতা, সংস্কৃতি ও জাতীয়তাবাদী চেতনার বিকাশে সিলেটে পথচলা শুরু করেছে সম্মিলিত পেশাজীবী পরিষদের অন্তর্ভুক্ত জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট। এ লক্ষ্যে সংগঠনটির সিলেট জেলা সমন্বয়ক কমিটি গঠন করা হয়েছে।

নবগঠিত আট সদস্যের সমন্বয়ক কমিটিতে কবি ও সাংস্কৃতিক সংগঠক সাজন আহমদ সাজু-কে প্রধান সমন্বয়কারী এবং সাংস্কৃতিক সংগঠক মো. জুবায়ের আহমদ-কে সমন্বয়ক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সভাপতি, চিত্রনায়ক আশরাফুল উদ্দিন উজ্জ্বল এবং মহাসচিব রফিকুল ইসলাম ২৮ জুন এ কমিটির অনুমোদন করেন।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন-কবি মাজহারুল ইসলাম মেনন, কবি ও গল্পকার মুন্নি আক্তার, নাট্যাভিনেতা কামাল আহমদ, সংগীতশিল্পী ও গিটারিস্ট রুপক চন্দ্র দেব, সংগীতশিল্পী প্রিয়দর্শন দত্ত চৌধুরী পাভেল এবং নৃত্য প্রশিক্ষক সিনিয়া সাহা ঝুমা।

মহাসচিব রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয়, আগামী ২০ দিনের মধ্যে সিলেট জেলার সাংস্কৃতিক প্রতিনিধি সভা আয়োজন এবং জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের সিলেট জেলা আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্যে এ সমন্বয়ক কমিটি অনুমোদন করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain