শিরোনাম :
সিলেট মহানগর শ্রমিক দলের মিছিল-সমাবেশ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে পণ্যের দামে তেমন প্রভাব পড়বে না: সিলেটে বানিজ্য মন্ত্রী পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে সিলেটকে আকর্ষণীয় পর্যটন হিসেবে গড়ে তোলা সম্ভব: কয়েস লোদী ভারতে অনুপ্রবেশকালে সুনামগঞ্জে নির্বাচন অফিসের কর্মচারী আটক জাকির হোসেন মজুমদারের মাগফিরাত কামনায় সিলেট মহানগর বিএনপির দোয়া মাহফিল জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত অযৌক্তিক ও গণবিরোধী: বাসদ ৬ মাসে ৩ বার জ্বালানি তেলের দাম বৃদ্ধি সরকারের গণবিরোধী সিদ্ধান্ত-মুহাম্মদ ফখরুল ইসলাম গোয়াইনঘাটে পরিত্যক্ত মর্টার শেল, সেনাবাহিনীর হাতে ধ্বংস সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটিতে দায়িত্বে পেল কারা অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার : স্বরাষ্ট্রমন্ত্রী

হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৯৮৬ জন

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ১৪৮ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: হামের উপসর্গ নিয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯৮৬ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের প্রকাশিত হামবিষয়ক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতরের হিসাবে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে এবং হামের উপসর্গ নিয়ে মোট ৯৪৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৮৪৪ জন, আর নিশ্চিত হাম শনাক্ত হওয়ার পর মৃত্যু হয়েছে ৯৯ জনের।

উপসর্গজনিত মৃত্যুর হিসাবে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে, ৩৭৬ জন। এরপর সিলেটে ১৪২, রাজশাহীতে ৯২, ময়মনসিংহে ৭৪, চট্টগ্রামে ৬৪, বরিশালে ৪৯, খুলনায় ৩৩ এবং রংপুরে ১৪ জন মারা গেছে।

 

এদিকে, গত ১৫ মার্চ থেকে দেশে হামের উপসর্গ দেখা দিয়েছে মোট ১ লাখ ৫১ হাজার ৬৩৮ জনের। একই সময়ে নতুন করে ৯১ জনের নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। সব মিলিয়ে এ সময়ে দেশে হাম শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৭৮ জনে।

স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত পরিসংখ্যানে মৃতদের বয়সভিত্তিক তথ্য প্রকাশ করা হয়নি। রোগতত্ত্ববিদদের মতে, হাম যেকোনো বয়সে হতে পারে, তবে শিশুদের আক্রান্ত হওয়ার ঝুঁকি তুলনামূলক বেশি।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain