শিরোনাম :
রাষ্ট্রপতিকে সিলেটের ৭টি পয়েন্টে স্বাগত জানাবে মহানগর বিএনপি রাষ্ট্রপতির আগমন ঘিরে নতুন সাজে সেজে উঠছে সিলেট নগরী তীব্র লোডশেডিংয়ের প্রভাব চা শিল্পে, উৎপাদনে ভাটা রক্তের সংকটে প্রসূতির পাশে ইউএনও, নিজেই দিলেন রক্ত গোয়াইনঘাটে মানবিকতার দৃষ্টান্ত গভীর রাতে জাফলংয়ে অভিযান, ১০ নৌকা ধ্বংস ও বালু জব্দ টাঙ্গুয়ার হাওরে হৃদরোগে আক্রান্ত হয়ে পর্যটকের মৃত্যু ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সিলেটে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে গোয়াইনঘাটে মানববন্ধন শরীয়াহ বিরোধী রায় বাতিলের দাবিতে সিলেটে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল প্রাথমিক শিক্ষায় বেসরকারি স্কুলগুলোও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে–এমপি এমরান আহমদ চৌধুরী

প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট মহানগর বিএনপির কর্মসূচিতে খন্দকার মুক্তাদির

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৮ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :::  বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সিলেট মহানগর বিএনপির উদ্যোগে নগরীর রেজিস্টারী মাঠ থেকে এক সুবিশাল বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালি-পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সিলেট-১ আসনের সংসদ সদস্য এবং বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, স্বৈরাচার উৎখাতের পর দেশের ধ্বংসস্তূপ পরিস্থিতি থেকে বাংলাদেশকে পুনরুদ্ধার করতে এবং কাঙ্ক্ষিত রাষ্ট্র গঠনে দেশের জনগণ আজ বিপুল প্রত্যাশা নিয়ে বিএনপি ও দলের নেতা তারেক রহমানের ওপর দায়িত্ব ন্যস্ত করেছে।

প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, “আগামী দিনে আমাদের মূল কাজ একটাই—সবকিছুর আগে বাংলাদেশ। দেশের স্বার্থ ও জনগণের কল্যাণকে সবার ওপরে রেখে আমাদের কাজ করে যেতে হবে।” তিনি দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ বিএনপি পরিবারের প্রয়াত সকল নেতাকর্মীদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে তাদের রুহের মাগফিরাত কামনা করেন।

গত ৫ই আগস্টের ঐতিহাসিক ছাত্র-জনতার গণঅভ্যুত্থান ও জুলাই যুদ্ধের স্মৃতি উল্লেখ করে খন্দকার মুক্তাদির বলেন, তরুণ, যুবক, গৃহিণী ও সর্বস্তরের মানুষের আত্মত্যাগে যে পরিবর্তন এসেছে, তার পেছনে রয়েছে বীর শহীদদের রক্ত ও আহতদের ত্যাগ। তিনি জুলাই যুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করে ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানান।

সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী এবং জালালাবাদ গ্যাসের পরিচালক বদরুজ্জামান সেলিম।

সংক্ষিপ্ত সমাবেশ শেষে রেজিস্টারী মাঠ থেকে বর্ণাঢ্য র‍্যালিটি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে মহানগর বিএনপি ও বিভিন্ন ওয়ার্ডের বিপুল সংখ্যক নেতাকর্মী ব্যানার, ফেস্টুন ও জাতীয়-দলীয় পতাকা হাতে নিয়ে সুশৃঙ্খলভাবে অংশ নেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain