শিরোনাম :
সিলেটে শারদীয় পূজায় মানতে হবে যে ১২ নির্দেশনা হবিগঞ্জে মায়ের অভিযোগে ছেলের ৬ মাসের কারাদণ্ড ৮নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আফসর খান পক্ষে থেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ অর্থ অনুদান মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের স্নাতক প্রথম বর্ষের নবীনবরণে-সিউক চেয়ারম্যান কয়েস লোদী মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্টের ৩ দিনব্যাপী বার্ষিক উৎসব সম্পন্ন দীর্ঘ ৩৫ বছর ধরে কবরেই ‘ঘরবাড়ি’ শ্রমিকদের মেধাবী সন্তানদের শিক্ষাব্যয় বহন করবে সরকার: শ্রমমন্ত্রী শাশ্বত ৯২ বন্ধু ফোরামের উদ্যোগে ১ টাকায় পূজার বাজার ও বিনামূল্যে শিক্ষাসামগ্রী বিতরণ ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিত হলেই দেশে কর্মসংস্থান সৃষ্টি হবে: ইমদাদ হোসেন চৌধুরী সিলেটে সীমান্ত থেকে যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

হবিগঞ্জে মায়ের অভিযোগে ছেলের ৬ মাসের কারাদণ্ড

রিপোর্টার নামঃ
  • সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় মায়ের অভিযোগ পেয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চালিয়ে মাদকাসক্ত সন্তানকে ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। দণ্ডিত মো. আশিক মিয়া (১৯) উপজেলার ৮নং সাটিয়াজুড়ি ইউনিয়নের দৌলতপুর এলাকার ফুল মিয়ার ছেলে।

গত রোববার (১১ অক্টোবর) রাতে চুনারুঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তৌফিক আনোয়ার এ দণ্ডাদেশ দেন। এ সময় চুনারুঘাট থানার একদল পুলিশ উপস্থিত ছিলেন।

চুনারুঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ তৌফিক আনোয়ার বলেন, মো. আশিক মিয়া নেশাগ্রস্ত অবস্থায় নিজ পরিবারসহ এলাকাবাসীর শান্তি শৃঙ্খলা বিনষ্ট করার অপরাধে ও তার মায়ের অভিযোগের সত্যতা পাওয়ায় ওই যুবককে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ধারা ৩৬(৫) অনুযায়ী ৫শত টাকা অর্থদণ্ড ও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain