শিরোনাম :
দুস্কিতে সিসি ঢালাই রাস্তা উদ্ভোধন ও লাল সবুজ সমাজ কল্যাণ সংস্থার কার্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন যান্ত্রিক ত্রুটিতে বন্ধ কুমারগাঁও বিদ্যুৎকেন্দ্র, সিলেটে অসহনীয় লোডশেডিং সিলেট চেম্বারের নির্বাচন স্থগিত ও নতুন প্রশাসক নিয়োগ, দ্রুত গ্রহণযোগ্য নির্বাচনের দাবি সিলেট ব্যবসায়ী ফোরামের নন্দিরগাঁওয়ে বিএনপির মনোনয়ন পেতে এম এ মতিনের মতবিনিময় পর্যটন দিবসে জাফলংয়ে র‍্যালি,সংকট কাটেনি পর্যটনকেন্দ্রগুলোর কয়লা ও পাথর রফতানিকারকদের সাথে মতবিনিময় করতে ভারতে গেলেন সিলেটের ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পুলিশ পদক ৯৮ জনকে প্রদান করলেন-স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাট প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদান সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের নিরঙ্কুশ বিজয় হাফেজরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছেন: আব্দুল কাইয়ুম চৌধুরী

৩, ১০ ও ১১নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল

রিপোর্টার নামঃ
  • বুধবার, ৪ জানুয়ারী, ২০২৩
  • ২১২ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: বাংলাদেশের সাবেক তিন বারের প্রধানমন্ত্রী, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র নিতঃশর্ত মুক্তি, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও সহ-সভাপতি মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এর মুক্তি এবং ভারপ্রাপ্ত সভাপতি মামুন হাসান, সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না সহ জাতীয় নেতৃবৃন্দের নামে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে বাংলাদেশ জাতীয়বাদী যুবদল সিলেট মহানগর কর্তৃক ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে ৩, ১০ ও ১১নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ জানুয়ারি) বিকেল ৩টায় মিছিলটি নগরীর ওসমানী মেডিকেল থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রিকাবী বাজারে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সিলেট মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মো: সম্রাট হোসেন বলেন, এই সরকারের বিদায় ঘন্টা বেজে গেছে। সরকার পতন এখন শুধু সময়ের ব্যাপার মাত্র। যেভাবে তারা যুবদলের বিভিন্ন নেতাকর্মীদের হত্যা, নির্যাতন করছে তাতে তাদের শেষ রক্ষা হবে না। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এই দেশের প্রশাসনের উপর জনগণের যে আস্থা সেটা আস্তে আস্তে বিলীন হয়ে গেছে। আজকে প্রশাসনকে হাসিনা এমন জায়গায় নিয়ে গেছে, যা শুধু নিজের ব্যক্তিগত ও তার পরিবারের কাজে ব্যবহার করছেন। এই হাসিনা সাধারণ জনগণের পাশে নাই। এই খুনি সরকার যতদিন থাকবে ততদিন সাধারণ মানুষ কোন শান্তি পাবে না। কেন্দ্রীয় যুবদল নেতৃবৃন্দ ও জাতীয় নেতৃবৃন্দের নামে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানান।
১১নং ওয়ার্ড যুবদলের আহবায়ক খালেদ আহমদ এর সভাপতিত্বে ও ৩নং ওয়ার্ড যুবদলের যুগ্ম আহবায়ক পারভেজ খান জুয়েল এর পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন হেলাল আহমদ, মলয় লাল ধর, শামীম রেজা, মো. বাবলু, আব্দুল ওয়াহীদ, এম এ হাসান, আব্দুর রহিম মতছির, রেজাউল ইসলাম সুমন, শাহীন উদ্দিন, মাহফুজুল করিম শিপলু, হোসেনুর রহমান রিজভী, বারব আহমদ, নিজাম আহমদ খা, আবুল কালাম বাবলা, সামি সাদিক, শিবলুজ্জামান, সঞ্জয় দাশ, আশফাক হোসেন, পারভেজ আহমদ, রুবেল আহমদ, তানভীর হোসেন, রনি আহমদ, রাসেল আহমদ, কাজী মিজানুর রহমান তুহিন, সুজন আহমদ, টিপু আহমদ, তারু আহমদ, আনোয়ার আহমদ, রুবেল, রুমেল, সাজু প্রমুখ। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain