শিরোনাম :
দুস্কিতে সিসি ঢালাই রাস্তা উদ্ভোধন ও লাল সবুজ সমাজ কল্যাণ সংস্থার কার্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন যান্ত্রিক ত্রুটিতে বন্ধ কুমারগাঁও বিদ্যুৎকেন্দ্র, সিলেটে অসহনীয় লোডশেডিং সিলেট চেম্বারের নির্বাচন স্থগিত ও নতুন প্রশাসক নিয়োগ, দ্রুত গ্রহণযোগ্য নির্বাচনের দাবি সিলেট ব্যবসায়ী ফোরামের নন্দিরগাঁওয়ে বিএনপির মনোনয়ন পেতে এম এ মতিনের মতবিনিময় পর্যটন দিবসে জাফলংয়ে র‍্যালি,সংকট কাটেনি পর্যটনকেন্দ্রগুলোর কয়লা ও পাথর রফতানিকারকদের সাথে মতবিনিময় করতে ভারতে গেলেন সিলেটের ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পুলিশ পদক ৯৮ জনকে প্রদান করলেন-স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাট প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদান সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের নিরঙ্কুশ বিজয় হাফেজরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছেন: আব্দুল কাইয়ুম চৌধুরী

তারেক-জোবাইদার সম্পদ বাজেয়াপ্তে সিলেট মহানগর ছাত্রদলের মশাল মিছিল

রিপোর্টার নামঃ
  • রবিবার, ৮ জানুয়ারী, ২০২৩
  • ২১১ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর স্ত্রী ডা: জুবাইদা রহমানের সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশের প্রতিবাদে সিলেট মহানগর ছাত্রদলের উদ্যোগে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। (৮ জানুয়ারি) রোববার রাতে নগরীর রিকাবীবাজার পয়েন্টে থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌহাট্টা পয়েন্টে এসে সংক্ষিপ্ত পথসভায় মিলিত হয়।
সিলেট মহানগর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক ও বেসরকারী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আকিরুল ইসলাম চৌধুরী জিসানের সভাপতিত্বে ও জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক সানোয়ার হোসেন সজীব এর পরিচালনায় মশাল মিছিলে উপস্থিত ছিলেন-সিলেট মহানগর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন চৌধুরী নাঈম, মদন মোহন কলেজ ছাত্রদলের আহবায়ক কমিটির ১নং সদস্য নোবেল হোসেন সায়েম, তাজপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আমিনুল হক, মহানগর ছাত্রদলের সদস্য শাহিন আহমদ, জাহাঙ্গীর আলম নাদিফ, কামরুল ইসলাম মিটু, এম সি কলেজ ছাত্রদল নেতা হোসেইন আহমেদ, শাহজালাল বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা জসিম লস্কর, মহানগর ছাত্রদল নেতা রাসেল মিয়া, দুলাল আহমদ, ফয়সল আহমেদ, ফরহাদ আহমেদ,রাসেদ খান, শরিফ মিয়া প্রমুখ।
এসময় পথসভায় ছাত্রদল নেতারা বলেন, মিথ্যা ও বানোয়াট মামলার রায় দিয়ে তারুন্যের অহংকার তারেক রহমানের ভাবমূর্তি নষ্ট করার যে অপকৌশল সরকার শুরু করেছে তা কখনো সফল হবে না, অনতিবিলম্বে উক্ত রায় প্রত্যাহার করার জোড় দাবি জানান বক্তারা। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain