শিরোনাম :
সিলেটে জিএসসি ইউকে’র ‘ওমেন এমপাওয়ার প্রজেক্ট’-এর সনদ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত শাহ্ খুররম ডিগ্রী কলেজে ভবন বরাদ্দ- মুক্তাদিরের প্রতি কৃতজ্ঞতা ও দোয়া মাহফিল এবার ইউনিয়ন পরিষদ এর নির্বাচন কবে-জানা গেল মির্জা ফখরুল হোটেল শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কর্মীসভা অনুষ্ঠিত সিলেটে হামে শিশু মৃত্যু থামছেই না, প্রাণ গেল আরও দু’জনের সিলেট মহানগরের ৬ থানা বিএনপি নেতাদের সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময় ইসকনের আলোচনা সভায় সিসিক প্রশাসক: সিলেটে শতাব্দীর পর শতাব্দী হিন্দু-মুসলিম সহাবস্থান সিলেটের ভাঙাচোরা সড়ক নিয়ে সিসিক প্রশাসকের ক্ষোভ, দ্রুত সংস্কারের আহ্বান নতুন এসএমপি কমিশনার সারোয়ার মোর্শেদ, কুদ্দুস চট্টগ্রামে বদলি আগামী বছরের হজ: সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা

সিলেট আখালিয়ার নতুন বাজারের কালভার্টের রডে মৃত্যুফাঁদ, দেখবে কে?

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০২৩
  • ২০৩ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট মহানগরের আখালিয়ার নতুন বাজার এলাকায় সড়কে অসমাপ্ত বক্স কালভার্টের রড বিপজ্জনক অবস্থায় রেখে দিয়েছে সিটি করপোরেশন। ফলে সড়কটিতে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন চলাচল করছেন পথচারীরা।

 

স্থানীয়দের অভিযোগ- এ স্থানে প্রায়ই ঘটছে দুর্ঘটনা, ক্ষতি হচ্ছে যানবাহনের। দীর্ঘদিন ধরে রডগুলো এ অবস্থায় পড়ে থাকলেও সিটি করপোরেশনের পক্ষ থেকে নেয়া হচ্ছে না কোনো পদক্ষেপ।

এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে এই অসমাপ্ত বক্স কালভার্টের রডগুলো বিপজ্জনক অবস্থায় খাড়া করে রেখে দেয়া হয়েছে। কালভার্টের কাজ সমাপ্ত করা বা রডগুলো পুঁতে রাখার বিষয়ে ব্যবস্থা নিচ্ছে না সিটি কর্তৃপক্ষ। স্থানীয় কাউন্সিলরও এ বিষয়ে উদাসীন। এই রডের কারণে ঝুঁকি নিয়ে চলাচল করছি আমরা। রয়েছে প্রাণের পর্যন্ত। এখানে প্রায়ই ঘটছে ছোট ছোট দুর্ঘটনা।

আলাপকালে স্থানীয় অটোরিকশা চালক জামিল মিয়া জানান, প্রায় প্রতিদিনই এখানে ঘটছে দুর্ঘটনা। রাস্তার অবস্থা মোটেই ভালো না। এর মধ্যে রাস্তার মাঝখানে অসমাপ্ত বক্স কালভার্টের রডগুলো উপরদিকে খাড়া করে রাখা হয়েছে। এই রডের জন্য প্রতিদিনই কোনো না কোনো গাড়ির টায়ার নষ্ট হচ্ছে।

এ বিষয়ে সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ড কাউন্সিলর মো. ইলিয়াছুর রহমান জানান, রডগুলো ঝুঁকিপূর্ণ অবস্থায় রাস্তার উপরে রয়েছে এটি ঠিক। তবে বক্স কালভার্টের কাজ অর্ধেক করে সাময়ীক বন্ধ ছিলো। বাকি অর্ধেক খুব দ্রুতই সম্পন্ন হবে। ঠিকাদারের সাথে কথা হয়েছে, আগামী সপ্তাহেই কাজ শুরু হবে। তবে এর আগে রডগুলো যাতে এভাবে না থাকে সেই ব্যবস্থা করা হবে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain