শিরোনাম :
গোয়াইনঘাটে উপজেলা এনজিও সমন্বয় সভা অনুষ্ঠিত বর্তমান সরকারে মতো অতীতের কেউ প্রবাসীদের নিয়ে এতটা ভাবেনি: প্রবাসীকল্যাণ মন্ত্রী অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটে বন্ধ সিলেট-হবিগঞ্জ রুটে বাস চলাচল ২০ বছরের কর্মজীবনের ইতি, সহকর্মীদের ভালোবাসায় সিকিউরিটি সেকশনের বাবুল এর বিদায় সংবর্ধনা সিলেটে দুর্ধর্ষ ডাকাত রাজু গ্রেপ্তার সিলেটে সুরমার তীর প্রতিরক্ষা কাজের উদ্বোধনকালে খন্দকার মুক্তাদির হবিগঞ্জে ফের পরিবহন ধর্মঘটের ডাক সিলেট থেকে সড়কপথে হবিগঞ্জ যাবেন বাণিজ্যমন্ত্রী,৬ লেনে উন্নীতের কাজ পরিদর্শন করবেন সিলেট মহানগর ১নং ওয়ার্ডে জামায়াতের গণসংযোগ ও পথসভা দূষণমুক্ত নগর গড়ার কাজে শিক্ষার্থীদের সামিল হতে বললেন সিসিক প্রশাসক

শাবিপ্রবির টিলায় দুর্বৃত্তদের আগুন

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ২০ জানুয়ারী, ২০২৩
  • ২৭৩ বার পড়া হয়েছে

ডেস্ক নিউজ :: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অভ্যন্তেরে ২টি টিলায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

শুক্রবার (২০ জানুয়ারি) দুপুরে সৈয়দ মুজতবা আলী হলের পেছনের টিলায় আগুন দেয় দুর্বৃত্তরা।

সরেজমিনে দেখা যায়, শুক্রবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে সৈয়দ মুজতবা আলী হল সংলগ্ন টিলায় কে বা কারা আগুন লাগিয়ে দিয়েছে। এতে ২টি টিলায় ৩ থেকে ৪ বিঘা জায়গা পুড়ে গেছে। আগুন লাগার পর ফায়ারসার্ভিসে সদস্যরা সেখানে উপস্থিত হয়, তবে এর আগে আগুন নিয়ন্ত্রণে চলে আসে, কে বা কারা আগুন দিয়েছে তা জানা যায়নি।

উদ্বেগ প্রকাশ করে শিক্ষার্থীরা বলেন, প্রতিবছর নিয়ম করে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে আগুন লাগছে। এতে প্রাকৃতিক সম্পদের ক্ষতি হচ্ছে। এসব সম্পদের পরিচর্যা করা, রক্ষণাবেক্ষণের দায়িত্ব প্রশাসনের হলেও, এতে তাদের নিরব ভূমিকা লক্ষ্য করা যাচ্ছে, ফলে ভূপ্রকৃতি ও পরিবেশ হুমকির সম্মুখীন হচ্ছে।

ফায়ারসার্ভিসের সিনিয়র কর্মকর্তা মো. বেলাল জানান, আমরা এখানে এসে দেখি আগুন নিবে গেছে, তবে সেখানে ৩ থেকে ৪ বিঘা জায়গা পুড়ে গেছে। এখন আগুন নেই তাই আমরা চলে যাচ্ছি। কীভাবে আগুন লাগছে সেটা আমরা জানতে পারিনি।

 

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain