শিরোনাম :
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু সিলেটে ট্রিপল মার্ডার: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘নির্দেশে’ মামলা যাচ্ছে পিবিআইতে! সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ মুন্নির মৃত্যুর রহস্যে নতুন তথ্য, যা আছে ময়নাতদন্ত প্রতিবেদনে অভিযোগ পেলে নেওয়া হবে আইনগত ব্যবস্থা: ওসি তিন মাসের মধ্যে চালু হবে সিলেটের ২৫০ শয্যার সেই হাসপাতাল-স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত সিলেট সিটি নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী নুরুল ইসলাম বাবুল ফ্রান্স প্রবাসী ও যুবদল নেতা আলী আহসান আফতাব স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিমানবন্দরে এক জমকালো সংবর্ধনা বড়লেখায় মুন্নির মৃত্যুর ঘটনায় রহস্য উদ্‌ঘাটন-’বিচারের দাবিতে মানববন্ধন সাত দিনের মধ্যে সিলেট ওসমানী হাসপাতালের সব সমস্যার সমাধান হবে: স্বাস্থ্যমন্ত্রী শুক্রবার সিলেট আসছেন স্বাস্থ্যমন্ত্রী, যাবেন ওসমানী হাসপাতালে

হবিগঞ্জে পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা অভিযোগ-আটক ১

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০২৩
  • ২৬০ বার পড়া হয়েছে

হবিগঞ্জ ডেস্ক :: হবিগঞ্জের বানিয়াচংয়ে জাহাঙ্গীর আলম নামে এক পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। নিহত পুলিশ সদস্য জাহাঙ্গীর আলম উপজেলার মার্কুলি নৌ পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। এঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলক দাশ (২৮) নামে এক যুবককে আটক করা হয়েছে। সোমবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। আটক পুলক দাস নবীগঞ্জ উপজেলার কাদিরগঞ্জ গ্রামের কির মোহন দাশের পুত্র।

পুলিশ জানায়, রাতে মার্কুলি বাজারে একটি দোকানে জাহাঙ্গীর আলম নামে ওই পুলিশ সদস্য কয়েকজনের সঙ্গে কথা বলছিলেন। এসময় হঠাৎ করে তার উপর অতর্কিত হামলা চালায় পুলক দাশ। এতে গুরুতর আঘাতপ্রাপ্ত হয় কনস্টেবল জাহাঙ্গীর আলম। পরে তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপতালে নিয়ে গেলে মধ্যরাতে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে ঘটনার পরপরই হামলাকারী পুলক দাশকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে জানান, আটক পুলক দাশকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কি কারণে এ ঘটনা ঘটেছে তা বলা যাচ্ছে না। জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত জানা যাবে। এছাড়াও ঘটনাস্থল জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তরা পরিদর্শন করেছেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain