শিরোনাম :
মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশন সিলেট আঞ্চলিক শাখার সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পবিত্র রমজান মাস উপলক্ষে মদিনা মাকের্ট এলাকায় কুরআন শরীফ ,তাসবীহ,খাদ্যসামগ্রী ও ইফতার বিতরণ জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা সিলেট মহানগরের ইফতার মাহফিলে- মাওলানা হাবিববুর রহমান পথচারীদের মাঝে নকশী বাংলা ফাউন্ডেশনের ইফতার বিতরণ আবারও প্রকাশ্যে ছিনতাই, আবারও ফুটেজ ভাইরাল, এবার কী ধরা পড়বে ছিনতাইকারীরা সৌদির সড়কে ঝরল সিলেট কুলাউড়ার রুবেলের প্রাণ দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সাবেক ছাত্রদল নেতা কাওছারের পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত সিলেট তালতলায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই ভাইয়ের তারেক রহমানের সিলেট আগমন উপলক্ষে ১৯ নং ওয়ার্ড বিএনপির প্রচার মিছিল

খালেদা জিয়ার মুক্তি ও সু-চিকিৎসার দাবীতে সিলেটে যুবদল ও ছাত্রদলের মশাল মিছিল

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১
  • ৩৩৫ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: দেশনেত্রী ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে এবং আগামীকাল মঙ্গলবারের সমাবেশ সফল করার লক্ষ্যে নগরীতে যুবদল ও ছাত্রদলে মশাল মিছিল বের করা হয়েছে। সোমবার (২৯ নভেম্বর) রাত ৭টায় মশাল মিছিলটি নগরীর রিকাবীবাজার থেকে শুরু হয়ে চৌহাট্টা, জিন্দাবাজার, কোর্ট পয়েন্ট, সিটি পয়েন্ট সহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জিন্দাবাজারের সিটি সেন্টারে সামনে এক বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়।
সিলেট জেলা যুবদলের সদস্য সচিব মকসুদ আহমদের সভাপতিত্বে ও জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমনের পরিচালনায় মশাল মিছিল পরবর্তী বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, জেলা যুবদলের সদস্য মকসুদুল করিম নোহেল, দক্ষিণ সুরমা উপজেলা যুবদলের আহ্বায়ক বাবর আহমদ রনি, সদর উপজেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক আইনুল হক, যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম, মোবারক হোসেন তুহিন, শিপন আহমদ, দক্ষিণ সুরমা যুগ্ম আহ্বায়ক আলী আহমদ, আনহার আহমদ মারনুস, রাসেল আহমদ, মিসবাহ উদ্দিন, আতাউর রহমান, সাহেল আহমদ, রায়হান আহমদ, শহীদুল ইসলাম টিটু, হুমায়ুন রশীদ, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক রেদওয়ান আহমদ, দপ্তর সম্পাদক খালেদুর রহমান সানি, ছাত্রী বিষয়ক সম্পাদক সায়মা আহমদ অশিন, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক, বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফুজায়েল খান সাজু, নোমান লস্কর, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সজিব আহমদ, দক্ষিণ সুরমা স্বেচ্ছাসেবকদল নেতা জয়নাল আবেদীন সহ শত শত যুবদল ও ছাত্রদলের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে সিলেট জেলা যুবদলের সদস্য সচিব মকসুদ আহমদ বলেন, খালেদা জিয়া এদেশের মানুষের মুক্তির জন্য আজীবন লড়াই করেছেন, এখনও করছেন। অনতিবিলম্বে বেগম জিয়া কে মুক্তি দিয়ে সুচিকিৎসার জন্য বিদেশে প্রেরণ করতে হবে নইলে সিলেটসহ সারাদেশ কঠোর গণ আন্দোলন গড়ে তোলা হবে এবং যেভাবে সিলেটে মশাল মিছিল হয়েছে, তা সারাদেশে ছড়িয়ে পড়বে। তিনি আগামীকাল মঙ্গলবার সিলেটের ঐতিহাসিক রেজিষ্ট্রারী মাঠে মহাসমাবেশকে সফল করতে জাতীয়তাবাদী পরিবারের সকল নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। বিজ্ঞপ্তি

 

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain