শিরোনাম :
কয়লা ও পাথর রফতানিকারকদের সাথে মতবিনিময় করতে ভারতে গেলেন সিলেটের ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পুলিশ পদক ৯৮ জনকে প্রদান করলেন-স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাট প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদান সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের নিরঙ্কুশ বিজয় হাফেজরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছেন: আব্দুল কাইয়ুম চৌধুরী ২০২৯ সালের মাঝমাঝি চলাচলের জন্য প্রস্তুত হবে ঢাকা-সিলেট ছয় লেন সড়ক: বাণিজ্যমন্ত্রী খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি

সিলেটের উপজেলা চেয়ারম্যানদের তিন দাবি- সংবাদ সম্মেলনে

রিপোর্টার নামঃ
  • সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২০৩ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেটের উপজেলা পরিষদের চেয়ারম্যানগণ তিন দাবির কথা প্রকাশ করেছেন। আজ সোমবার সকাল ১১টায় সিলেটে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব দাবি জানানো হয়।

সিলেট জেলা পরিষদ মিলনায়তনে সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ উপজেলা পরিষদ এসোসিয়েশনের সিলেট বিভাগ শাখা ও সিলেট জেলা শাখা। নরসিংদীর শিবপুর উপজেলা চেয়ারম্যান হারুন-অর-রশিদের ওপর গত ২৫ ফেব্রুয়ারি গুলিবর্ষণ করে হত্যাচেষ্টার প্রতিবাদে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন সিলেট সদর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা পরিষদ এসোসিয়েশন সিলেট বিভাগীয় শাখার সভাপতি আশফাক আহমদ।

তিনি বলেন, ২০২০ সালে ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তার উপর হামলার পর তাদের গানম্যান দেওয়াসহ নিরাপত্তা জোরদার করা হয়েছে। কিন্তু জনপ্রতিনিধি হিসাবে উপজেলা চেয়ারম্যান বা জেলা পরিষদের চেয়ারম্যানদের বিষয়টি বিবেচনা করা হয়নি। অথচ এই সিলেটেই পিআইওর অফিসের সামনে ইউপি সদস্যকে গুলি করে হত্যা করা হয়েছিল। কিন্তু বারবার বলা হলেও জনপ্রতিনিধিদের নিরাপত্তা আর জোরদার করা হয়নি।

আশফাক আহমদ বলেন, গত ২৫ ফেব্রুয়ারি ভোরে নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুন-উর-রশিদ তার বাসভবনে দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন। তার শরীরে ৪টি গুলি লেগেছে। বর্তমানে তিনি হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। আমরা এই হত্যাচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে উপজেলা পরিষদ এসোসিয়েশন সিলেট বিভাগ ও জেলা শাখার পক্ষ থেকে তিন দফা দাবি তুলে ধরা হয়।

দাবিগুলো হচ্ছে-অবিলম্বে দুষ্কৃতিকারীদের গ্রেফতার ও আইনের আওতায় নিয়ে এসে শাস্তি কার্যকর
, উপজেলা পরিষদের সকল নির্বাচিত সদস্য ও অন্যান্য কর্মকর্তাদের নিরাপত্তা জোরদার, সকল জেলা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পৌর মেয়রদের ব্যক্তিগত এবং পরিষদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত ব্যবস্থা গ্রহণ।

এদিকে, সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আশফাক আহমদ আরও বলেন, দীর্ঘদিন পর উপজেলা পদ্ধতি পুনরুজ্জীবিত হলেও এখনও তা স্বাধীনভাবে কাজ করতে পারছে না। এখনও পরিপত্রে কাজ চলছে। এ ব্যাপারে উচ্চ আদালতে দরখাস্তও করেছে উপজেলা পরিষদ এসোসিয়েশন।

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ এসোসিয়েশন সিলেট জেলা শাখার সভাপতি ও বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকুর রহমান। এতে উপস্থিত ছিলেন এসোসিয়েশনের সিলেট বিভাগীয় শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ, সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী, বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম পল্লব, গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর শাফি চৌধুরী এলিম ও ওসমানীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শামীম আহমদ ভিপি।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain