শিরোনাম :
প্রকাশ্যে গণনা হবে শাহজালাল মাজারের দানবাক্সের টাকা আগামী শনিবার সুনামগঞ্জ ও হবিগঞ্জে বজ্রপাতে দু’জনের মৃত্যু সিলেট বিভাগ গণদাবি পরিষদের উপদেষ্টা ৩ বারের সাবেক সংসদ সদস্য এ মুকিত খানের শারীরিক খোঁজখবর নিতে বাসায় গেলেন নেতৃবৃন্দ ব্যবসায়ীদের অস্তিত্ব রক্ষায় বাণিজ্য মেলা বন্ধের দাবিতে স্মারকলিপি হবিগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, ৮ ড্রেজার ধ্বংস শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে খেলার মাঠ অপরিহার্য: কয়েস লোদী গণততন্ত্রকে রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ: সিলেটে রাষ্ট্রপতি স্কলার্সহোম মেজরটিলা কলেজে কম্পিউটার প্রোগ্রামিং প্রতিযোগিতা ও উদ্ভাবনী প্রজেক্ট প্রদর্শনী সম্পন্ন আ.লীগ-যুবলীগ-ছাত্রলীগের ৭ শীর্ষ নেতাকে মৃত্যুদণ্ড দিল ট্রাইব্যুনাল

সিলেট ফাউন্ডেশন বাংলাদেশের শীতবস্ত্র বিতরণ

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১
  • ৩৫৪ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিসিকের প্রথম মেয়র ও কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা মরহুম বদর উদ্দিন আহমদ কামরানের ছেলে, সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. আরমান আহমদ শিপলু বলেছেন, বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে দেশের জন্য কাজ করে যাচ্ছেন জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ‘বঙ্গবন্ধু স্বাধীনতার পর দেশকে এগিয়ে নেওয়ার কাজ শুরু করেছিলেন। কিন্তু ষড়যন্ত্রের শিকার হয়ে স্বপরিবারে নিহত হন তিনি। তবে পৃথিবীর বুকে বঙ্গবন্ধুর আদর্শ ও স্বপ্ন বাস্তবায়নের জন্যই হয়তো সৃষ্টিকর্তা শেখ হাসিনাকে বাঁচিয়ে রেখেছিলেন। দেশ আজ ঘুরে দাঁড়িয়েছে। একে একে বঙ্গবন্ধুর স্বপ্ন তিনি বাস্তবায়ন করে চলেছেন জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি এ ধরনের একটি মহতি উদ্যোগ নেওয়ার জন্য সিলেট ফাউন্ডেশন বাংলাদেশের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান। পাশাপাশি সমাজের বিত্তশালীদের নিজ নিজ এলাকার অসহায় মানুষের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানান।

তিনি শুক্রবার (৩ ডিসেম্বর) বিকেল ৪টায় নগরীর বাদামবাগিচা এলাকায় সিলেট ফাউন্ডেশন বাংলাদেশ এর উদ্যোগে অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

সিলেট ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান হাফিজ ক্বারী মঈনুল ইসলাম আশরাফীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খাইরুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন সিলেট ফাউন্ডেশন বাংলাদেশ মহানগরের সভাপতি এইচ আর ইলাল রাজা, সাধারণ সম্পাদক সাজ্জাদ আহমদ, সাংগঠনিক সম্পাদক হাসান খান জয়। অন্যান্যদের মধ্যে উপস্থিথ ছিলেন সাহেদ আহমদ, বিলাল আহমদ, রানা আহমদ, ক্বারী আবু বকর, অলিউর রাহমান, রফিকুল ইসলাম, ময়না মিয়া, বিলাল আহমদ, রায়হান আহমদ, শফিক আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain