শিরোনাম :
জালালাবাদ চক্ষু হাসপাতালে নতুন অপারেশন থিয়েটার উদ্বোধন শুক্রবার সিলেট থেকে ঢাকা যাবে বিশেষ ট্রেন দুর্ভোগের পর পেট্রোল পাম্পের ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা সিলেটে দোকান-শপিংমলে মানতে হবে যে নির্দেশনা ধর্মঘটের কারণে সিলেটের পাম্পে পাম্পে তেলের জন্য দীর্ঘ লাইন, দিনভর ভোগা’ন্তি কুলাউড়ায় খেলতে গিয়ে পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যু গোয়াইনঘাটে বজ্রপাতে কৃষকের মৃত্যু জাফলংকে পৌরসভা গঠনের উদ্যোগ: পর্যটন, অর্থনীতি ও সেবাব্যবস্থায় নতুন সম্ভাবনা ৪র্থ শ্রেণী থেকে খেলাধূলা বাধ্যতামূলক করা হচ্ছে: সিলেটে ক্রীড়া প্রতিমন্ত্রী সিলেট ৩৭ নং ওয়ার্ডস্থ সোনালী আবাসকি এলাকায় এলইডি বাতি লাইট স্থাপন প্রকল্পের উদ্বোধন

৭০ বছর বয়সে বিয়ে করলেন কলেজ শিক্ষক

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩
  • ২২৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: চিরকুমারত্বের অবসান ঘটিয়ে বাগেরহাটের রামপাল উপজেলার জিগিরমোল্লা গ্রামের কলেজশিক্ষক শওকত আলী। ৭০ বছর বয়সে বাগেরহাটের মোংলার ৩৫ বছরের মেয়ে শাহেদা বেগম নাজুকে বিয়ে করেন তিনি। গত শনিবার ১০ লাখ টাকা দেনমোহরে বিয়ের পিড়িতে বসেন তিনি।

পরিবার ও এলাকাবাসী জানায়, পরিবারে হাল ধরতে গিয়ে এবং ভাই বোনদের মানুষ করতে সংসার করা হয়ে ওঠেনি শওকত আলীর। তাই তিনি সারাজীবন চিরকুমার থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন। পরে চাকরি থেকে অবসরে যাওয়ার পর একাকিত্ব অনুভব করায় বিয়ে করার সিদ্ধান্ত নেন তিনি।

 

শওকত আলীর ছোট ভাই আব্দুল হালিম খোকন বলেন, ‘আমার ভাইয়ের বয়স হয়েছে। তাকে দেখভাল করতে এ সময় তার একজন জীবন সঙ্গিনী খুবই দরকার বলে মনে করি আমরা। পরে তাকে আমরা বিয়ের জন্য জোর করি। তিনি একটা সময় এসে রাজি হলে মোংলা উপজেলার মিঠাখালি ইউনিয়নের শাহিদা আক্তার নাজু (৩৫) সঙ্গে বিবাহ সম্পন্ন করি। পরিবারসহ নতুন বর এবং কনে আগামিতে হজ্বে যাবেন।’

শওকত আলীর প্রতিবেশী আকমল উদ্দিন বলেন, ‘আমরা কখনো ভাবিনি যে তিনি বিয়ে করবেন। তিনি আমার স্যার ছিলেন। তিনি অত্যন্ত ভালো মানুষ।’

 

স্থানীয় মেম্বর নিখিল বাবু বলেন, শওকত আলী একজন ভদ্রলোক। তার আসলে একজন জীবন সঙ্গি খুব দরকার ছিল। তাদের নব দম্পতির জন্য অনেক শুভকামনা।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain