শিরোনাম :
শাহজালালের মাজারে এবার মিলল ৮৮ লাখ ৯২ হাজার টাকা গার্ল গাইডস্ সিলেট অঞ্চলের মহাতাঁবু জলসা ও ৪র্থ আঞ্চলিক গাইড ক্যাম্প অনুষ্ঠিত পরিবেশ রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বগুড়ায় বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের বৃক্ষরোপণ সম্পন্ন সিলেটে কারাগার পরিদর্শন করলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব চতুর্থবারের মতো প্রকাশ্যে গোনা হচ্ছে সিলেট হযরত শাহজালালের (র.) মাজারের দানবাক্সে টাকা সিলেটে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী নিহত বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের উদ্যোগে সিলেটে বৃক্ষ পরিচর্যা মরহুম বাদশা আহমদ-এর স্মরণে আয়োজিত ‘বাদশা স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচ সম্পন্ন সিলেটে পর্যটকদের হয়রানি, ৪ পুলিশ সদস্য বরখাস্ত সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার নবগঠিত এডহক কমিটিকে মোহামেডান স্পোর্টিং ক্লাবের অভিনন্দন

সিলেটে ‘জাওয়াদ’র প্রভাব, শীত বাড়ার আভাস

রিপোর্টার নামঃ
  • সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১
  • ৩৬৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: ঘূর্ণঝড় ‘জাওয়াদ’ দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে সিলেটের আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। কাল রোববার থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিও হচ্ছে। থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে আজ সোমবারও। আগামীকাল মঙ্গলবার থেকে জাওয়াদের প্রভাব কাটতে শুরু করবে।

এমন তথ্য জানিয়েছেন সিলেট আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী।
তিনি বলেন, ‘এই সময়ে সিলেটের আকাশে মেঘ থাকার কথা ছিল না। কিন্তু জাওয়াদের প্রভাবে আকাশ মেঘাচ্ছন্ন আছে, সামান্য বৃষ্টি হচ্ছে। তবে আমরা যে পরিমাণ বৃষ্টি হবে বলে ধারণা করেছিলাম, তা হয়নি। বৃষ্টি আজ খানিকটা বাড়তে পারে।’

এই আবহাওয়াবিদ জানান, মঙ্গলবার থেকে আকাশ পরিষ্কার হতে শুরু করবে। এরপর তাপমাত্রা কমে শীত বাড়ার সম্ভাবনা আছে। তাপমাত্রা ১৫-১৬ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে।

তবে এখনই শৈত্যপ্রবাহের কোনো আভাস পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন সাঈদ আহমদ চৌধুরী। তিনি বলেন, ‘২০১১-১২ সাল থেকে দেখা যাচ্ছে, শৈত্যপ্রবাহটা জানুয়ারির দিকে সরে যাচ্ছে। আগে যেখানে ডিসেম্বরে শৈত্যপ্রবাহের দেখা মিলতো, এখন তা জানুয়ারির শুরুর দিকে দেখা যায়। এবারও জানুয়ারির প্রথম সপ্তাহের দিকে শৈত্যপ্রবাহ আসতে পারে।’

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain