শিরোনাম :
বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের উদ্যোগে সিলেটে সর্বধর্মীয় সম্প্রীতি র‍্যালি এবং মাতৃ সম্মাননা সম্পন্ন কথা বললেই পুলিশ ধরে নিয়ে যাবে, এটি চলবে না: সিলেটে প্রধানমন্ত্রী মহান মে দিবস উপলক্ষে সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ণাঢ্য র‌্যালী সিলেটের চাঁদনীঘাটে যে প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মহান মে দিবস উপলক্ষে সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের প্রচারে মশাল মিছিল প্রধানমন্ত্রী তারেক রহমান এর সিলেট পূণ্যভূমিতে আগমন উপলক্ষে মহানগর ছাত্রদল স্বাগত মিছিল সিলেটের ৪ জেলায় বন্যার শঙ্কা পরিবহনে সিলেটে বাড়েনি ‘লোকাল বাস’ ভাড়া, বেড়েছে দূরপাল্লার সিলেট মহানগর তাঁতীদলের শোক সভা ও দোয়া মাহফিল সুনামগঞ্জে বিভিন্ন হাওরের বৃষ্টিতে ডুবছে পাকা ধান, হাওরজুড়ে হাহাকার

ঈদ উল ফিতর উপলক্ষে মেয়র প্রার্থী মাহমুদুল হাসান ঈদ সামগ্রী বিতরণ

রিপোর্টার নামঃ
  • রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩
  • ১৫৯ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মেয়র পদপ্রার্থী হাফেজ মাওলানা মাহমুদুল হাসান এলএলবি এর পক্ষ থেকে শতাধিক পরিবারের মাঝে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার বিকাল ৩টায় সোনার পাড়াস্থ নিজ বাসায় এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

ঈদ সামগ্রী বিতরণকালে হাফেজ মাওলানা মাহমুদুল হাসান বলেন, আমরা সব সময় জনগণের পাশে আছি এবং পাশে থাকব ইনশাআল্লাহ। জনগণের খেদমতকে আমরা এবাদত মনে করি। যে কারণে নির্বাচনকালীন সময় হোক আর অন্য যেকোনো সময় হোক সব সময় জনগণের খেদমতে আমরা আমাদের হাত প্রসারিত রাখি। তিনি বলেন আপনাদের দোয়া ও সহযোগিতায় আমি যদি মেয়র নির্বাচিত হই তাহলে প্রতিটা মূহুর্ত জনগণের খেদমতে নিজেকে উৎসর্গ রাখব। আমি হলাম এই নগরীর সন্তান, এখানে আমার জন্ম, এখানে আমার বেড়ে ওঠা।

তিনি আরো প্রতিদিন এই নগরীতে দৌঁড়ে এপ্রান্ত থেকে ও প্রান্ত যাই। এই নগরের প্রতিটি বালিকনার সাথে আমার হৃদয়ের সম্পর্ক রয়েছে। আমি ভালোভাবে জানি এই নগরের কোথায় কি সমস্যা আছে। কোথায় কি প্রয়োজন আছে। আমি নির্বাচিত হলে জনগণের চাহিদা মতো করে সাজাতে পারবো এই নগরকে ইনশাআল্লাহ।

এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, ইফজালুর রহমান, মিসবাহ আহমদ, সামাদ আহমদ, কামরুল ইসলাম, শামিম আহমদ, পাপলু আহমদ ওলিউর রহমান সাদিক, সারোয়ার হোসাইন প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain