শিরোনাম :
প্রেমের সম্পর্কে যশোরের স্কুলছাত্রীকে নিয়ে সিলেটে, তরুণ গ্রেপ্তার সিলেট জেলা ও মহানগর ১১ দলীয় ঐক্যের প্রস্তুতি সভায়–মুহাম্মদ ফখরুল ইসলাম সিলেট বিভাগ গণদাবি পরিষদ নিউইয়র্ক শাখা গঠনের দায়িত্ব পেলেন বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান চৌধুরী সিলেট জেলা কর আইনজীবী সমিতির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন-এমপি এমরান চৌধুরী সিলেটে ডেঙ্গুতে বছরের প্রথম মৃত্যু আখালিয়া নবাবী মসজিদ এলাকার ব্যবসায়ী সমিতির অভিষেক ও শপথ গ্রহণ সম্পন্ন সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৯০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ ময়লার স্তূপ থেকে প্রাণ ফিরছে নগরের আরেকটি পুকুরে সুনামগঞ্জে হাওরে নৌকাডুবিতে প্রাণ গেল একজনের, নিখোঁজ ৩ তরঙ্গ সমাজ কল্যাণ সংস্থার সাথে মিফতাহ্ সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

সিলেট থেকে ছেড়ে যাওয়া চলতে ট্রেনএর বগির হঠাৎ দুই ভাগ!

রিপোর্টার নামঃ
  • সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১
  • ৩৩৯ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট রেলস্টেশন থেকে সোমবার বেলা সোয়া ১১টার দিকে ১৫টি বগি নিয়ে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে আন্তনগর ট্রেন জয়ন্তিকা এক্সপ্রেস। বেলা ৩টা ৪০ মিনিটে পথে হবিগঞ্জে মনতলা স্টেশনে যাত্রাবিরতি করে ট্রেনটি।

বিরতি শেষে ৩টা ৪২ মিনিটে আবার যাত্রা শুরু করে এবং স্টেশন ছেড়ে কয়েক গজ যেতেই ট্রেনের মাঝখানে বগির জয়েন্ট খুলে যায়। এতে ট্রেনটি পেছনে ৫টি বগি ও সামনে ১০টি বগি নিয়ে দুই ভাগ হয়ে যায়। কিছুক্ষণ পর আশপাশের লোকজন চিৎকার করে চালকের দৃষ্টি কাড়েন। পরে প্রথম অংশের চালক ট্রেনটি থামান।

এ ঘটনায় যাত্রীরা বিড়ম্বনায় পড়েছেন। সোমবার বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত ট্রেনটির বিচ্ছিন্ন বগি যুক্ত করা সম্ভব হয়নি।

ট্রেনের যাত্রী সফিকুল আলম বলেন, আমরা প্রথমে আঁচ করতে পারিনি। পরে দেখি আশপাশের লোকজন চিৎকার করছেন। জানালা দিয়ে দেখি কিছু বগি নিয়ে আমাদের ট্রেন যাত্রা শুরু করেছে। পরে বুঝতে পারি ট্রেনটি জয়েন্ট খুলে বিভক্ত হয়ে গেছে। ভাগ্য ভালো স্টেশনের কাছে এ ঘটনা ঘটেছে। নইলে বড় সমস্যায় পড়তাম।

হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার মো. জাহিদ হোসেন বলেন, জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন মনতলা স্টেশনে যাত্রাবিরতির পর চলতে শুরু করলে হঠাৎ ১১ নম্বর বগির জয়েন্ট খুলে যায়। এতে ট্রেনটি দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে।

এ ব্যাপারে তারা আখাউড়া রেলওয়ে প্রকৌশল বিভাগের সঙ্গে যোগাযোগ করেছেন। তারা আসার পর এই সমস্যার সমাধান হবে।

‘তবে জয়ন্তিকার এই সমস্যার কারণে ঢাকা-সিলেট রেলপথে আর কোনো ট্রেন চলাচলে কোনো সমস্যা হয়নি। স্টেশনের কাছে হওয়ার কারণে বিকল্প প্ল্যাটফর্মে ট্রেনগুলো চলাচল অব্যাহত আছে।’

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain