শিরোনাম :
ভারতে অনুপ্রবেশকালে সুনামগঞ্জে নির্বাচন অফিসের কর্মচারী আটক জাকির হোসেন মজুমদারের মাগফিরাত কামনায় সিলেট মহানগর বিএনপির দোয়া মাহফিল জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত অযৌক্তিক ও গণবিরোধী: বাসদ ৬ মাসে ৩ বার জ্বালানি তেলের দাম বৃদ্ধি সরকারের গণবিরোধী সিদ্ধান্ত-মুহাম্মদ ফখরুল ইসলাম গোয়াইনঘাটে পরিত্যক্ত মর্টার শেল, সেনাবাহিনীর হাতে ধ্বংস সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটিতে দায়িত্বে পেল কারা অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার : স্বরাষ্ট্রমন্ত্রী ‎​সিলেট বিভাগ গণদাবী পরিষদের যুক্তরাজ্য শাখার সহ- সভাপতি ডা. সৈয়দ মাশুক আহমেদকে সংবর্ধনা সিলেটে ২ দিনে ছাত্রলীগের ৯ নেতাকর্মী আটক সিলেটের ‘মায়ের দোয়া’য় অভিযান, উদ্ধার নাইম-তামিম

সিলেটে আবারো বিদ্যুৎ বন্ধের নোটিশ

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩
  • ২০৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: সিলেট সিটি কর্পোরেশন কর্তৃক উন্নয়নমূলক কাজের জন্য শনিবার (২৯ এপ্রিল) সিলেট বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর আম্বরখানা ৩৩/১১ কেভি উপকেন্দ্রের আওতাধীন সিলেট মহানগরের বেশ কয়েকটি এলাকায় সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

১১ কেভি বিমানবন্দর-২ কেভি বিমানবন্দর এক্সপ্রেস এবং ১১ কেভি সিটি ফিডারের আওতাধীন লাক্কাতুরা বিভাগীয় ক্রিকেট স্টেডিয়াম, এম. এ. জি. ওসমানী এয়ারপোর্ট, লাক্কাতুরা, আবাদানি, বড়শালা, মংলিরপার, লাখাউড়া, সলেপুর, ক্যাডেট কলেজ, ধোপাগুল, সাহেবের বাজার, কালাগুল, লালবাগ, পীরেরগাঁও, ছলিয়া, রঙ্গিটিলা, হিলুয়াছড়া চা-বাগান, সালুটিকর ঘাটও ও এর আশপাশের এলাকায় সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

 

বিষয়টি বৃহস্পতিবার (২৭ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) সিলেট বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী মো. ফজলুল করিম।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain