শিরোনাম :
কয়লা ও পাথর রফতানিকারকদের সাথে মতবিনিময় করতে ভারতে গেলেন সিলেটের ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পুলিশ পদক ৯৮ জনকে প্রদান করলেন-স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাট প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদান সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের নিরঙ্কুশ বিজয় হাফেজরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছেন: আব্দুল কাইয়ুম চৌধুরী ২০২৯ সালের মাঝমাঝি চলাচলের জন্য প্রস্তুত হবে ঢাকা-সিলেট ছয় লেন সড়ক: বাণিজ্যমন্ত্রী খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি

সিলেটে পরিচ্ছন্নতাকর্মীদের ৫৫টি পরিবার পেলো আধুনিক আবাসন সুবিধা

রিপোর্টার নামঃ
  • বুধবার, ৩ মে, ২০২৩
  • ১৮৭ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট মাহনগরে পরিচ্ছন্নতা পরিচ্ছন্নতা কাজে নিয়োজিত কর্মীদের জীবন মান উন্নয়ন, নিরাপদ ও আধুনিক আবাসন নিশ্চিত করতে মহানগরের কাষ্টঘরে নির্মাণ করা হয় ৬ তলা বিশিষ্ট আধুনিক ভবন। সেই ভবনে পরিচ্ছন্নতাকর্মীদের ৫৫টি পরিবার পেল আধুনিক আবাসন সুবিধা। এখন থেকে উন্নত আবাসন সুবিধার আওয়া জীবন যাপন করবেন তারা।

 

বুধবার (৩ মে) দুপুরে মহানগর ভবনে কাষ্টঘরে পরিচ্ছন্নতাকর্মীদের হাতে আধুনিক ভবনের অনুমতি পত্র তুলে দেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

সিলেট সিটি করপোরেশন মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, এখন থেকে ৫৫টি পরিবার উন্নত আবাসন সুবিধার আওয়া জীবন যাপন করবেন। ক্রমান্বয়ে মহানগরের সকল পরিচ্ছন্নতাকর্মীর জন্য আবাসন সুবিধা প্রদানের পরিকল্পনা রয়েছে সিসিকের।

 

এসময় উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি নজরুল ইসলাম মুনিম, সংরক্ষিত কাউন্সিলর শাহানা বেগম শানু, সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বদরুল হক, প্রশাসনিক কর্মকর্তা ও বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ হানিফুর রহমান, জনসংযোগ কর্মকর্তা আব্দুল আলিম শাহ প্রমুখ।

 

প্রসঙ্গত, বন্ধুপ্রতিম প্রতিবেশি রাষ্ট্র ভারত সরকারের অর্থায়নে সিসিকের পরিচ্ছন্নতা কর্মীদের জন্য নির্মিত আধুনিক সুবিধা সম্পন্ন আবাসিক ভবন নির্মাণে ব্যয় হয় ৪.৪৭৮৭ কোটি টাকা। ৬ তলা বিশিষ্ট আবাসিক ভবনে ৫৫টি পরিচ্ছন্নতাকর্মী পরিবার বসবাসের সুবিধা পাচ্ছেন। ভবনের প্রতিটি ইউনিটে ২টি শোয়ার ঘর, ১টি রান্নাঘর, ১টি বারান্দা ও ১টি শৌচাগার রয়েছে। এছাড়া ১৯০০ বর্গফুটের একটি সামাজিক সম্মিলন কেন্দ্রও ভবনের রয়েছে নিচতলায়।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain