শিরোনাম :
কয়লা ও পাথর রফতানিকারকদের সাথে মতবিনিময় করতে ভারতে গেলেন সিলেটের ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পুলিশ পদক ৯৮ জনকে প্রদান করলেন-স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাট প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদান সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের নিরঙ্কুশ বিজয় হাফেজরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছেন: আব্দুল কাইয়ুম চৌধুরী ২০২৯ সালের মাঝমাঝি চলাচলের জন্য প্রস্তুত হবে ঢাকা-সিলেট ছয় লেন সড়ক: বাণিজ্যমন্ত্রী খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি

সিসিক নির্বাচন: ৫দিন মাঠে থাকবেন ১৪ বিচারিক ম্যাজিস্ট্রেট

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ১৯ মে, ২০২৩
  • ২০১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: আগামী সিলেট সিটি করপোরেশন নির্বাচনে সংক্ষিপ্ত বিচারকাজ সম্পন্ন করতে ৪২টি ওয়ার্ডে ১জন বিচারিক ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। তারা ভোটের আগে-পরে পাঁচ দিনের জন্য নির্বাচনী অপরাধ আমলে নিয়ে বিচারকাজ সম্পন্ন করবেন। ভোটের মাঠের অনিয়ম, অপরাধ আমলে নিয়ে তাৎক্ষণিক রায় দিতে পারবেন তারা।

নির্বাচন কমিশনের (ইসি) এ সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংস্থাটির আইন শাখার উপ সচিব মো. আব্দুছ সালাম সম্প্রতি আইন ও বিচার বিভাগের সচিবকে চিঠি দিয়েছেন বলে জানিয়েছেন।

এতে উল্লেখ করা হয়েছে, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) নির্বাচন বিধিমালা, ২০১০ এর বিধি ৮৬-তে উল্লেখিত বিধি ৭২, বিধি ৭৪, বিধি ৭৫, বিধি ৭৬, বিধি ৭৭ এর উপবিধি (১) ও বিধি ৭৮-এর অধীন নির্বাচনী অপরাধগুলো দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর, ১৮৯৮ এর সেকশন ১৯০ এর সাবসেকশন ১-এর অধীনে আমলে নেওয়া ও সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচারের নিমিত্ত প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেটের ক্ষমতা সম্পন্ন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ করা আবশ্যক। এ জন্য সিলেট সিটিতে ১৪ জন বিচারিক ম্যাজিস্ট্রেট নিয়োগ করা প্রয়োজন।

পৃথক দুটিতে চিঠিতে আরো বলা হয়েছে, চার সিটি নির্বাচনের ভোটের দুই দিন আগে ভোটের দিন ও ভোটের দুই দিন পর পর্যন্ত মোট পাঁচদিনের জন্য তাদের নিয়োগের সিদ্ধান্ত দিয়েছে নির্বাচন কমিশন। এ অবস্থায় নির্বাচনের জন্য বিচারিক ম্যাজিস্ট্রেট মনোনয়ন দেয়ার বিষয়ে সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশিত হয়ে অনুরোধ করা হয়েছে চিঠিতে।

সিলেট সিটি করপোরেশন নির্বাচনের মিডিয়া সেল কর্মকর্তা সৈয়দ কামাল হোসেন জানান, সিটি করপোরেশনের ৪২টি ওয়ার্ডকে ভাগ করে ১৪ জন ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। একজন ম্যাজিস্ট্রেট তিনটি ওয়ার্ডের দায়িত্ব পালন করবেন। প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, অনিয়ম, অপরাধ আমলে নিয়ে তাৎক্ষণিক রায় দিতে পারবেন তারা। প্রার্থীদের প্রতীক বরাদ্দের পর তারা কাজ শুরু করবেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain