শিরোনাম :
মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশন সিলেট আঞ্চলিক শাখার সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পবিত্র রমজান মাস উপলক্ষে মদিনা মাকের্ট এলাকায় কুরআন শরীফ ,তাসবীহ,খাদ্যসামগ্রী ও ইফতার বিতরণ জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা সিলেট মহানগরের ইফতার মাহফিলে- মাওলানা হাবিববুর রহমান পথচারীদের মাঝে নকশী বাংলা ফাউন্ডেশনের ইফতার বিতরণ আবারও প্রকাশ্যে ছিনতাই, আবারও ফুটেজ ভাইরাল, এবার কী ধরা পড়বে ছিনতাইকারীরা সৌদির সড়কে ঝরল সিলেট কুলাউড়ার রুবেলের প্রাণ দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সাবেক ছাত্রদল নেতা কাওছারের পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত সিলেট তালতলায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই ভাইয়ের তারেক রহমানের সিলেট আগমন উপলক্ষে ১৯ নং ওয়ার্ড বিএনপির প্রচার মিছিল

খন্দকার মুক্তাদিরের সাথে সিলেট জেলা যুবদলের মতবিনিময়

রিপোর্টার নামঃ
  • শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১
  • ৩০৪ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে মতবিনিময় করেছে সিলেট জেলা যুবদলের আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ। শনিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় কাজিরবাজারস্থ অস্থায়ী কার্যালয়ে যান সিলেট জেলা যুবদলের নেতৃবৃন্দ।
এসময় প্রধান অতিথির বক্তব্যে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, মানুষের জনসমর্থনের দাবী উপেক্ষা করে বেগম খালেদা জিয়ার সাথে অমানাবিক আচরণ করছে সরকার। আইনের দোহাই দিয়ে তাকে বিদেশে যেতে দিচ্ছে না। রাষ্ট্রীয় অবহেলায় সুচিকিৎসার অভাবে তার শারীরিক অবস্থার আরো অবনতি হচ্ছে। অবিলম্বে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বিদেশে উন্নত চিকিৎসাকেন্দ্রে সুচিকিৎসা গ্রহণের সুযোগ দেওয়ার জন্য জোর দাবী জানান। অন্যথায় যে কোন পরিস্থিতির দায়ভার সরকারকেই নিতে হবে বলে তিনি হুশিয়ারী উচ্চারণ করেন। যুবদলকে আরো বেগবান করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।
সিলেট জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক এডভোকেট মোমিনুল ইসলাম মোমিনের সভাপতিত্বে ও সদস্য সচিব মকসুদ আহমদের পরিচালনায় মতবিনিময়কালে যুবদল নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, সিলেট জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য আকতার আহমদ, আশরাফ উদ্দিন ফরহাদ, এডভোকেট সাঈদ আহমদ, মঈনুল ইসলাম মঞ্জু, লিটন আহমদ, অলি চৌধুরী, কয়েছ আহমদ, ওলিউর রহমান, জুনেদ আহমদ, জিএম বাপ্পী, রায়হান আহমদ, আলী আহমদ আলম, মকসুদুল করিম নোহেল, সাইফুল ইসলাম, মতিউর রহমান আফজল, মাসুক আহমদ, আমিনুল ইসলাম আমিন, আব্দুল মালেক। বিজ্ঞপ্তি

 

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain